চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্রামে অনন্ত জলিল, ঢাকায় আসছে ইরানি টিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৯
বিনোদন
A A

ইরানে ‘দিন-দ্য ডে’র শুটিং চলাকালিন সময়ে দুর্ঘটনার শিকার হয়ে ছয় সপ্তাহের বিশ্রামে আছেন দেশের তারকা অভিনেতা অনন্ত জলিল। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতাল হয়ে তিনি এখন ঢাকায়। ছবির কাজ বন্ধ না করে এবার ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলীরেজা তাবেশ ও এই ছবির নির্মাতা মুর্তজা অতাশ জমজম শুটিং বহর নিয়ে বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন।

ইরান থেকে চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন ‘দিন-দ্য ডে’ ছবির ইরান অংশের মূল পরামর্শক ও উপদেষ্টা ড. মুমিত আল রশিদ।

শনিবার দুপুরে তিনি বলেন, বহুল প্রতীক্ষিত ‘দিন-দ্য ডে’র শুটিং শুরু হয়েছিলো গেল মাসের ২৭ তারিখে। কিন্তু চলতি মাসের ৪ তারিখে ইরানের হেরাতের এক দুর্গম পাহাড় ও মরুভূমি এলাকায় শুটিংরত অবস্থায় উটের পিঠ থেকে পড়ে মারাত্মক আহত হন অনন্ত জলিল। এই ছবিতে তিনিই কেন্দ্রীয় চরিত্র। এমন ঘটনায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাব্যবস্থা ভালো না হওয়ায় ইরানের তৃতীয় বৃহত্তম নগরী এসফাহনে নিয়ে যাওয়া হয়।

Banglabid

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন অনন্ত জলিল। বুকের পাঁজরে মারাত্মক ব্যথা অনুভূত হওয়ায় দেশে ফিরেই থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে যান অনন্ত। সেখানে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (২১ মার্চ) দেশে ফেরেন তিনি। বামরুনগ্রাদের চিকিৎসকরা তাকে অন্তত ৬ সপ্তাহ বিশ্রাম নেয়ার কথা জানিয়েছেন।-এমনটাই জানান মুমিত আল রশিদ।

‘দিন-দ্য ডে’র প্রধান চরিত্র দীর্ঘদিন ধরে বিশ্রামে থাকলে ছবির কাজে যেন ব্যত্যয় না ঘটে সে জন্য ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন ও অনন্তর পরামর্শে শুটিং বহর নিয়ে ঢাকায় আসছে নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

মুমিত জানান, প্রথমে ইরানের চিকিৎসকরা দুই সপ্তাহের রেস্ট নেয়ার কথা জানালে আমরা ভেবেছিলাম অনন্ত ভাই সুস্থ হলেই একেবারে শুটিংয়ে ফিরবো। কিন্তু এখন যেহেতু তাকে দীর্ঘদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে, তাই সিদ্ধান্ত বদল করছি। অনন্ত ভাই নিজেও চান উনার অংশ ছাড়া বাদবাকি শুটিং যেন করে ফেলা হয়। আর সে কারণেই আমরা এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকায় আসছি।

Reneta

‘দিন-দ্য ডে’র শুটিং নিয়ে বাংলাদেশে শুরুর দিকে অনুমতি পাওয়ার বিষয়টি নিয়ে জটিলতা তৈরী হলেও এখন আর কোনো অসুবিধা নেই বলেও জানান মুমিত। তিনি বলেন, আমরা বাংলাদেশে ছবির শুটিং করার অনুমতি পেয়ে গেছি। আগামি এপ্রিলের প্রথম সপ্তাহে শুটিং বহর ইরান থেকে ঢাকায় আসবে। এরপর টানা ১৫দিন শুটিং শেষ করে আবার ইরানে চলে যাবে। আশা করছি এরমধ্যে অনন্ত ভাই সুস্থ হয়ে উঠবেন।

মুমিত জানান, একটি আন্তর্জাতিক মানের ছবি হতে যাচ্ছে ‘দিন দ্য ডে’। ছবিতে স্টার কাস্ট ছাড়াও ফাইটিং ডিরেক্টর, পোশাক ও মঞ্চ সজ্জা, স্ট্যানম্যান্ট-সবাই ইরানের শীর্ষস্থানীয় ও নামকড়া।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার ছবি ‘দিন দ্য ডে’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অনন্ত জলিলকে। ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজকও তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলইরানইরানিদিন দ্য ডেবর্ষালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওবায়দুল কাদের সুস্থ আছেন

পরবর্তী

ছুটির দিনে কোর্ট বসিয়ে গণধর্ষণে অভিযুক্তের জামিন আদেশ প্রত্যাহার

পরবর্তী
করোনা

ছুটির দিনে কোর্ট বসিয়ে গণধর্ষণে অভিযুক্তের জামিন আদেশ প্রত্যাহার

শহীদুল জহিরের মৃত্যুদিনে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT