চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ সচেতনতায় হেলো-আইপিডিআই’র মাসব্যাপী কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২১
স্বাস্থ্য
A A
বিশ্ব হার্ট দিবসের আলোচনা সভা, স্বাস্থ্য সচেতনতায় হেলো-আইপিডিআই কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে হৃদরোগ এবং রক্তনালীর রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে সেপ্টেম্বর মাসব্যপী কর্মসূচি গ্রহণ করেছে, বেসরকারী প্রতিষ্ঠান হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো) এবং আইপিডিআই (ইন্টারেকটিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস) ফাউন্ডেশন।

মাসব্যাপী এ কর্মসূচীতে স্পন্সর প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল।

সম্প্রতি রাজধানীর গ্রিনরোডে আইপিডিআই ফাউন্ডেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির ঘোষণা করেন হেলো-আইপিডিআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মহসীন আহমদ।

আইপিডিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ‌্যাপক ডাঃ আবদুল ওয়াদুদ চৌধুরী সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হেলো সভাপতি বিশিষ্ট সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট কাইয়ুম রেজা খান ও হেলো সাধারন সম্পাদক আশা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কারিগরি কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. আসিফুর রহমান।

ডা. মহসীন আহমদ তার বক্তব্যে বলেন-হেলো-আইপিডিআই একটি অলাভজনক অরাজনৈতিক স্বেছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে জনস্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতায় সারাবছর বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করে আসছি। আইপিডিআই ফাউন্ডেশন পেশাজীবীদের বিশেষ করে চিকিৎসক, নার্স ও টেকশিয়ানদের বিনা খরচে দেশি-বিদেশি প্রশিক্ষক দিয়ে প্রতিনিয়ত পেশাগত প্রশিক্ষণ দিয়ে আসছে। তার ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে- ঢাকার চারটি পার্কে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা। সেখানে  রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও উচ্চতা পরিমাপ, স্বাস্থ্যবার্তা পরামর্শ প্রদান করা হবে। এছাড়া, ঢাকার পাঁচটি ট্রাফিক সিগনালে স্বাস্থ্য সচেতনতায় স্বাস্থ্যবার্তা প্রদান; টেলিভিশন প্রোগ্রাম; গণ মাধ্যমে হৃদরোগ বিষয়ক প্রবন্ধ প্রকাশ; সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন; হৃদরোগ সচেতনতা বিষয়ক পুস্তিকা বিতরণ।

অনুষ্ঠানের সভাপতি অধ‌্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী বলেন,  পৃথিবীব্যাপী মোট মৃত্যুর ৩২ শতাংশ হয়ে থাকে হৃদরোগ এবং রক্তনালীর রোগের কারণে। প্রতিবছর বিশ্বে প্রায় ১৮ মিলিয়ান মানুষ মারা যায় হৃদরোগের কারণে। হৃদরোগের ভয়াবহ মাত্রা কমানোর লক্ষ্যে প্রতিবছর ২৯ সেপ্টেম্বর সারাবিশ্বে পালিত হয় ওয়ার্ল্ড হার্ট ডে। বাংলাদেশেও হৃদরোগের ভয়াবহতা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে উন্নত দেশের তুলনায় বাংলাদেশে তরুন ও যুবকরা হৃদরোগে আক্রান্ত বেশি হচ্ছে। এই লক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে হেলো – আইপিডিআই ফাউন্ডেশন মাস ব্যাপী কর্মসুচী নিয়েছে, এতে তিনি সবার সহযোগীতা কামনা করেন। এই মাসব্যাপী কর্মসূচীতে স্পন্সর প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালকে সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।

ট্যাগ: বিশ্ব হার্ট দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাইগার আক্রমণে শুরুতেই দিশেহারা নিউজিল্যান্ড

পরবর্তী

জেদ্দায় যুবলীগ নেতা শামীমের স্মরণে শোক সভা

পরবর্তী
শোক সভায় নেতৃবৃন্দের উপস্থিতি, আলোচনা ও স্মরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় যুবলীগ নেতা শামীমের স্মরণে শোক সভা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলন, সাংবাদিক ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ উচিৎ নয়’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা

আগস্ট ২৯, ২০২৬

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT