বাংলাদেশ

‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’

মানবাধিকার দিবসের জন্য রঙিন হাতের চিত্র, মানবাধিকারের গুরুত্ব তুলে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈচিত্র্যময় রঙিন হাতের চিত্র, মানবাধিকার ও সাম্যের বার্তা প্রচার করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব মানবাধিকার দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’।

জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সাল থেকে দিবসটি পালন করলেও ১৯৫০ সাল থেকে বিশ্বের সব দেশে দিবসটি পালিত হয়।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আইনমন্ত্রী আনিসুল হক পৃথক বাণী দিয়েছেন। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন আজ মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।

সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে আলোচনা সভা আয়োজন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সভায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

 

বিষয়:বিশ্ব মানবাধিকার দিবস মানবাধিকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…