চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্ব ভালোবাসা দিবস’ এর পরিবর্তে ‘বোন দিবস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের পরিবর্তে ‘বোন দিবস’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত ফয়সালাবাদের ইউনিভার্সিটি অব এগ্রিকালচার (ইউএএফ)।

ভ্যালেন্টাইন্স ডে’কে পশ্চিমা সংস্কৃতি থেকে আমদানি হিসেবে চিহ্নিত করে তরুণদের মধ্যে ‘প্রাচ্যের সংস্কৃতি ও ইসলামী ঐতিহ্য’ ছড়িয়ে দিতে আগামী ১৪ ফেব্রুয়ারি ছাত্রীদের মধ্যে হিজাব আর শাল বিতরণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি জাফর ইকবাল এই সিদ্ধান্তের কথা জানান।

Banglabid

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সংস্কৃতিতে নারীদের বেশি ক্ষমতা দেয়া হয়েছে এবং তারা বোন, মা, কন্যা ও স্ত্রী হিসেবে যথার্থ সম্মান পান। আমরা আমাদের সংস্কৃতি ভুলতে চলেছি এবং পশ্চিমা সংস্কৃতি আমাদের সমাজে শেকড় বিস্তার করছে। ১৪ ফেব্রুয়ারি ‘ছাত্রীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের লোগো ছাপানো স্কার্ফ, শাল এবং গাউন বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।’’

বিশ্ববিদ্যালয়ের ভিসি ভালোবাসা দিবসকে ‘সিস্টারস ডে’ হিসেবে পালনের যুক্তি দিয়ে বলেন, ‘‘বর্তমানে আমরা নারী-পুরুষ সমতার কথা বলছি। আমাদের এখানে পশ্চিমা ধ্যান-ধারণা লালন হচ্ছে আর আমরা সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করছি। কিন্তু নারী-পুরুষ সমতার কথা সবচেয়ে ভালোভাবে বলা আছে আমাদের ধর্মে ও সংস্কৃতিতে।’’

তিনি দাবি করেন, ‘সিস্টারস ডে পালনের মাধ্যমে আমাদের নারী স্বাধীনতার একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি সৃষ্টি হবে। এছাড়া এর মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে যে, পাকিস্তানে বোনরা কতোটা ভালোবাসা পায়।’

Reneta

বিশ্ববিদ্যালয়ের মুখপা্ত্র কামার বুখারি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৪ হাজার ছাত্রীর মধ্যে মাত্র এক হাজার ছাত্রীকে স্কার্ফ বিতরণ করবেন এবং এজন্য অনুদান খুঁজছেন। নারীদের সম্মান নিশ্চিত করার লক্ষ্যেই স্কার্ফ বিতরণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ব ভালোবাসা দিবস দিন দিন তরুণ পাকিস্তানিদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠছে। ওই দিন তরুণরা তাদের প্রিয়জনের সঙ্গে কার্ড, চকলেট, গিফট আদান প্রদান করার একটা প্রচলন তৈরি করছে। কিন্তু পাকিস্তানে এখনো মেয়েদের অধিকার আদায়ে কঠোর কষ্ট করতে হয়। সেই জায়গা থেকে পশ্চিমা এই সব আরোপিত সংস্কৃতি নিরুসাহিত করা হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা ঝড়।

২০১৭ সালে পাকিস্তানের হাইকোর্ট পাবলিক এবং সরকারি অফিসে বিশ্ব ভালোবাসা দিবস পালনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এমনকি দেশটির টেলিভিশন, রেডিওতে ভালোবাসা দিবসে কোন ধরনের বিশেষ অনুষ্ঠান করতে নির্দেশ দেয় দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রণ সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব ভালোবাসা দিবসভ্যালেন্টাইন্স ডে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুতায় লাগবে চার্জ, রং পরিবর্তন হবে স্মার্টফোন দিয়ে

পরবর্তী

সফলভাবে ভয়েস ওভার এলটিই পরীক্ষা করল রবি

পরবর্তী

সফলভাবে ভয়েস ওভার এলটিই পরীক্ষা করল রবি

‘রোনালদো দ্বিতীয় বিভাগের দলকে চ্যাম্পিয়ন করে দেখাক!’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT