চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব দরবারে বাংলাদেশের উন্নয়নের গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৯
অর্থনীতি, প্রবাস সংবাদ
A A

ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র: গত ৯ ও ১০ অক্টোবর ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টিতে অনুষ্ঠিত হয়েছে আর্ন্তজাতিক বাণিজ্যমেলা ’ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কালচারাল এক্সপো ২০১৯’। ’কানেক্ট ইউর বিজনেস টু দ্যা ওয়ার্ল্ড’ এই স্লোগানে অনুষ্ঠিত এই বাণিজ্য মেলায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ৬০ জনেরও বেশি নেতা, ১০টিরও বেশি সেমিনারে শতশত প্রফেশনাল ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং নিজ নিজ দেশের পণ্য বিশ্ব দরবারে তুলে ধরেন।

বাণিজ্য মেলায় কোস্টারিকার প্রাক্তন প্রেসিডেন্ট লুইস গুলিমেরো সলিস রিভেরা, ইকুয়েডরের প্রাক্তন প্রেসিডেন্ট জামিল মাহুয়াদ, উরুগুয়ের প্রাক্তন প্রেসিডেন্ট লুইস আলবের্তো লাকালি, ট্রিনিদাদ টোবাকোর প্রাক্তন প্রধানমন্ত্রী বাসডিও পানডে, কলম্বিয়ার এন্টিকোয়ার গভর্নর লুইজ পেরেজ গুতিরেজ, ইতালি সিনেটের প্রাক্তন প্রেসিডেন্ট মারিও বাসিনি, ফেইসবুক হেড অব দ্যা রিসেলার ক্রিসচিয়ান পেরেট, উবার পাবলিক অ্যাফেয়ার্স জাভি করিয়েসোসহ অনেক বিশ্ব নেতা অংশগ্রহণ করেন।

এক্সপোতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন আমেরিকা বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের প্রেসিডেন্ট আতিকুর রহমান। বাণিজ্যমেলায় অংশগ্রহণ করেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার শাহাবউদ্দীন পাটোয়ারী, কমার্স কাউন্সিলর সেলিম রেজা, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান মীর চৌধুরী, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান ডিউক খান, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান নাহিদ চৌধুরী মামুন, ফোবানা এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, নিউজার্সীর ব্যবসায়ী গোলাম ফারুক ভুঁইয়া, এনামুল হক এনাম, সাইবার সিকিউরিটি ফার্ম সিসিক্ট’র সিইও শিব্বীর আহমেদসহ বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধি দল। এছাড়াও বাংলাদেশের প্রায় ১৫টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে।

Banglabid

দুদিনব্যাপী আয়োজিত এই বাণিজ্য মেলায় দিনভর বাংলাদেশর ষ্টলগুলোতে ছিল লোকে লোকারণ্য। বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহে দিনভর মেলায় আগত অতিথি ও ব্যবসায়ীরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দেখা যায়। বাংলাদেশের শিক্ষা, আইটি, স্বাস্থ্য, এনার্জি, ট্যুরিজম, অ্যাভিয়েশনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয়।

মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠানের মুলমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইকোনমিক মিনিস্টার শাহাবউদ্দীন পাটোয়ারী। অত্যন্ত সাবলীল ভাষায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নেয়া বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড সম্পর্কে বিশ্ববাসীকে অভিহিত করেন এবং বাংলাদেশের উন্নয়নের গল্প বর্ণনা করেন। তিনি বিশ্ববাসীকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধার কথা বর্ণনা করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

একইদিন বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। আমেরিকা বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের প্রেসিডেন্ট আতিকুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন ইকোনমিক মিনিষ্টার শাহাবউদ্দীন পাটোয়ারী, ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনিষ্টিটিউটের এক্সিকিউটিভ ডাইরেক্টর ইকবাল ইউসুফ, আর্জেন্টিনা বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের আলীম আল রাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেমিনারে আতিকুর রহমান ব্রাওয়ার্ড কাউন্টি ডিস্ট্রিক-৯ এর ভাইস মেয়র ডেল হলনেসসহ অন্যান্য নেতৃবৃন্দকে বাংলাদেশের পেইন্টিংসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনের আধুনিক লাইব্রেরি তিয়ানজিন বিনহাই

পরবর্তী

এক ছবিতে চার সুপারস্টার

পরবর্তী

এক ছবিতে চার সুপারস্টার

বিয়ে ভাঙার মিশনে শাওন-ফারিন

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT