চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত রোববার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২০
বাংলাদেশ
A A

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত আগামীকাল রোববার দিনের প্রথম প্রহরে অনুষ্ঠিত হবে। আখেরী মোনাজাতে অংশ নিতে আজ শনিবার থেকেই রাজধানীর আশ-পাশের এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান নিয়েছেন।

আগামী ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

শনিবার সকাল থেকে ঈমান ও আখলাকসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর পবিত্র কুরআন ও হাদিসের আলোকে আলোচনা আর ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন জীবিকা পরিচালনা করার ওপর গুরুত্বারোপ করে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।

Banglabid

শনিবার বাদ ফজর থেকে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ঈমান ও আখলাকসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। অন্যান্য বছরের ন্যায় এবারের ইজতেমায় হাজার হাজার মুসল্লি ইজতেমায় অংশগ্রহণ করায় মূল ইজতেমা ময়দান ছাড়িয়ে সড়ক-মহাসড়কের আশপাশে এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন।

বৈরী আবহাওয়া উপক্ষো করে ধর্মীয় আলোচনা শুনছেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ভারতসহ অর্ধশতাধিক দেশের দুই হাজার বিদেশি মেহমান ইতিমধ্যে ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। দ্বিতীয় দিনে শুধু তাবলিগ কর্মকা-ের ওপর আলোচনা এবং জোটবন্দি হয়ে তাবলিগের ওপর আলোচনাকে গুরুত্ব দেয়া হচ্ছে।

আখেরি মোনাজাত উপলক্ষে আজ মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট থেকে জয়দবেপুর চৌরাস্তা,ঢাকা-সিলেট সড়কের গাজীপুর সদরের মীরেরবাজার থেকে টঙ্গী ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সব আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Reneta

ইজতেমার আয়োজকরা জানান, আজ শনিবার বাদ জোহর মাওলানা ইসমাইল, বাদ আসর ভারতীয় মাওলানা জুহাইরুল হাসান এবং বাদ মাগরিব মাওলানা ইবরাহিম দেওলা বয়ান করবেন।

ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন।

জানা যায়, ইজতেমায় এসে শুক্রবার রাতে আরও চার মুসল্লি ইন্তেকাল করেছেন। এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা এ পর্যন্ত ৯ জন মুসল্লি ইন্তেকাল করেছেন।

গাজীপুর মহানগর পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে আগামীকাল রোববার ভোর ৫টা থেকে বিমানবন্দর-গাজীপুরের জয়দেবপুর, চৌরাস্তা, মিরেরবাজার-টঙ্গী, আবদুল্লাপুর থেকে বাইপাস সড়কে আশুলিয়ায় ব্যারিকেড দিয়ে ইজতেমাসংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ রাখা হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসএসডিতে ফিঙ্গারপ্রিন্ট রিডার

পরবর্তী

সিটি নির্বাচনে এমপিদের প্রচারণায় আইনি বাধা বাতিল চায় ১৪ দল

পরবর্তী
দল

সিটি নির্বাচনে এমপিদের প্রচারণায় আইনি বাধা বাতিল চায় ১৪ দল

শিশু গৃহকর্মী নির্যাতনে বিচারক দম্পতির সাজা কমল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT