চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে ৮ কোটিরও বেশি লোক বাস্তুচ্যুত: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কোভিড-১৯ মহামারিকালে যুদ্ধ বিরতি ও সমবেদনার আহ্বান সত্ত্বেও সহিংসতা ও নিপীড়ণ অব্যাহত রয়েছে এবং লোকজনকে ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। বর্তমানে রেকর্ড সংখ্যক লোক বাস্তুচ্যুত। জাতিসংঘ বুধবার এ কথা জানিয়েছে।

সংস্থাটি বলছে, ২০১৯ সালের শেষ নাগাদ ৭ কোটি ৯৫ লাখ লোক বাস্তুচ্যুত এবং প্রায় ৩ কোটি লোক শরণার্থী হয়েছে। যা বিশ্ব জনসংখ্যার এক শতাংশেরও বেশি।

জাতিসংঘের শরণার্থী সংস্থা আরো বলেছে, প্রাথমিক তথ্য উপাত্ত দেখাচ্ছে ২০২০ সালে আরো অনেক লোক বাস্তুচ্যুত হয়েছে। এ সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে।

শরণার্থী সংস্থা প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এক বিবৃতিতে বলেন, আমরা বর্তমানে আরো একটি ভয়ংকর মাইল ফলক পাড়ি দিচ্ছি। বিশ্ব নেতারা যুদ্ধ না থামালে এ সংখ্যা বাড়তেই থাকবে।

তিনি আরো বলেন, গত দশকে জোরপূর্বক বাস্তুচ্যুতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি রক্ষায় ব্যর্থ হয়েছে।

এছাড়া গত মার্চ মাসে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস বিশ্ব জুড়ে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বকে এমনিতেই করোনা মহামারি মোকাবেলা করতে হচ্ছে, যার কারণে মারা গেছে ১৫ লাখেরও বেশি লোক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘবাস্তুচ্যুত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT