চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে প্রবাসীর সংখ্যায় ষষ্ঠ বাংলাদেশ, শীর্ষে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বে প্রবাসী মানুষের সংখ্যায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। এ তালিকায় এবারও শীর্ষে উঠে এসেছে ভারতের নাম।

বুধবার প্রকাশিত জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিপোর্ট-১৯’ এ এসব তথ্য উঠে এসেছে।

বর্তমানে বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা প্রায় ৭৮ লাখ। আর ১ কোটি ৭৫ লাখ প্রবাসী মানুষের অবস্থান নিয়ে ভারতের অবস্থান এবারও শীর্ষে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারি এমন প্রবাসীর সংখ্যা মোট ২৭ কোটি ২০ লাখ।  এর মধ্যে বাংলাদেশি রয়েছে ৭৮ লাখ। এবং শীর্ষে থাকা ভারতীয় প্রবাসীর সংখ্যা ১ কোটি ৭৫ লাখ।

এতে আরও বলা হয়, রাশিয়া, সিরিয়া, পাকিস্তান, ইউক্রেন, ফিলিপিন্স এবং আফগানিস্তানের  নাগরিকদের মধ্যে বিদেশে বাস করার প্রবণতা বেশি।

ভারতের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকোর নাম। দেশটির ১ কোটি ১৮ লাখ মানুষ বিদেশে থাকে। এছাড়া চীনের অবস্থান তৃতীয়। চীনের ১ কোটি ৭ লাখ, রাশিয়ার ১কোটি ৫ লাখ, সিরিয়ার ৮২ লাখ, পাকিস্তানের ৬৩ লাখ, ইউক্রেনের ৫৯ লাখ, ফিলিপিন্সের ৫৪ লাখ, আফগানিস্তানের ৫১ লাখ নাগরিক বিদেশে থাকেন।

Reneta

সংস্থাটি জানায়, বিদেশে যারা যান, তারা মূলত ভালো কর্মসংস্থান আর ভালো পারিশ্রমিকের জন্য যান। আর এই প্রবণতা ভারতীয় নাগরিকদের মধ্যেই বেশি লক্ষ্য করা যায়। এর বাইরেও বিদেশে লেখাপড়ার জন্য এসব দেশের বহু মানুষ বিদেশে পাড়ি জমান।

বিশ্বব্যাপী প্রবাসী মানুষের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক হারে বেড়েছে। চলতি বছরে এটি এসে দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখে।

আন্তর্জাতিকভাবে প্রবাসীদের ৬০ শতাংশই এশিয়ার। ইউরোপে বাস করছে প্রায় একই সংখ্যক। প্রবাসীদের মধ্যে ৬৭ শতাংশই বাস করছে মাত্র ২০টি দেশে।

এর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, সৌদি আরব, জার্মানি, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, ইতালি, ভারত, ইউক্রেন, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান, থাইল্যান্ড, পাকিস্তান, জর্ডান ও কুয়েত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিকারুননিসার অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ানার নিয়োগ স্থগিতের আবেদন

পরবর্তী

বঙ্গবন্ধু সম্প্রীতির বাংলাদেশ গড়তে চেয়েছিলেন: রাবি উপাচার্য

পরবর্তী

বঙ্গবন্ধু সম্প্রীতির বাংলাদেশ গড়তে চেয়েছিলেন: রাবি উপাচার্য

স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সর্বশেষ

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT