চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ৩৫ কোটি ছাড়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ন ২৪, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ওমিক্রনের প্রভাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে। এসময়ে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৬৬ হাজার ৯১৬ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৯৫৯। এদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ২৭ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার ৯ জন।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬২৭ জন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ১৪ হাজার ৫১২ জন।

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া।

সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানায়, দৈনিক সংক্রমণ ও প্রাণহানি অনেকটা কমেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৩৭৪ জন এবং মারা গেছেন ৫৭৪ জন। দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৯৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৮৯ হাজার ১৯৭ জন মারা গেছেন।

ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১ হাজার ৬১৪ জন এবং মারা গেছেন ১১৫ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৪৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৮ হাজার ৬২৯ জন মারা গেছেন।

রাশিয়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ২০৫ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৮ হাজার ১৯১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৬ হাজার ১১২ জনের।

Reneta

যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭৯৯ জন এবং মারা গেছেন ৭৫ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ২৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৩ হাজার ৮৬২ জন মারা গেছেন। ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৬০ জন এবং মারা গেছেন ২২৭ জন। একই সময়ে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ২১৭ জন। জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ২৮০ জন এবং মারা গেছেন ৩১ জন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ২৩০ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৪৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২৩ হাজার ১৪৫ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৪৩৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৯ হাজার ৮৯৬ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৮৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৫৪ জন, পোল্যান্ডে ২৫ জন, কানাডায় ৯৫ জন, আর্জেন্টিনায় ৬৫ জন এবং ভিয়েতনামে ১২৩ মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৩৬৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৮৫ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Jui  Banner Campaign
ট্যাগ: ওমিক্রনকরোনায় আক্রান্তচীনমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথমবার ভোট দিলেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT