চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে সংক্রমণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মৃত্যু কিছুটা কমেছে, তবে বাড়ছে  সংক্রমণ। ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জন। এসময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ২৮৪ জনের।

শনিবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৭৫১ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ১০৯ জনে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৮৬০ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৫৩০ জনের।

সংক্রমণের দিক দিয়ে প্রথম অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে ৩ লাখ ৩২ হাজার ৩৯৮ জনের শরীরে করোনা সংক্রমণ ঘটেছে। দেশটিতে গত ২৮ ঘন্টায় ১৭৮ জন মারা গিয়েছে।

সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই ফ্রান্সের অবস্থান। ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয় ২ লাখ ৪১ হাজার ৪৯ জন ও মারা যায় ৩৫৫ জন।

Reneta

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে করছে ব্রাজিলে। ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ৬৮ জন। নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৯৮ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬৩ লাখ ১৯ হাজার ৩৩ জন। মোট মৃত্যু সংখ্যা ৬ লাখ ৩১ হাজার ৬৯ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৪১ জন আর মারা গেছেন ১ হাজার ৫৬ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৬৫৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১ হাজার ১৪৩ জনের।

যুক্তরাজ্যের অবস্থান পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন এক কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৮৮৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৯৮৪ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩৯তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসংক্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT