চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বজুড়ে করোনাভাইরাসের মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৮ লাখ ৫৮ হাজার ৩৮ জন। এসময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে আরও ৬ হাজার ৩৪৬ জনের।

সোমবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ২২২ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৭ লাখ ৫৮ হাজার ৫৮৭ জন।

বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যু সবচেয়ে বেশি। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ৫০ হাজার ৭১১ জন। মারা গেছেন ৩৭৪ জন। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮০ লাখ ১৭ হাজার ৪০২ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ২৬ হাজার ২৯ জনের।

প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতে একদিনে মৃত্যু হয়েছে ৮৯৭ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ২ হাজার ৯০৫ জনে। এই সময়ে শনাক্ত হয়েছেন ৮৩ হাজার ৬৪ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৪ কোটি ২২ লাখ ৭১ হাজার ২০২ জন।

মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার ৫৯৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩২ হাজার ২৮৯ জনের।

Reneta

চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৩৭১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩২ হাজার ৫০৬ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৭৮ লাখ ৩ হাজার ৩২৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৩১৮ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩৯তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনামহামারিযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

জুলাই ২৭, ২০২৬

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT