শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে বেড়েছে মৃত্যুর সংখ্যা। এই সময়ে বিশ্বজুড়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৭৬ জনের। নতুন আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ২৪ লাখ।
বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বে ২৪ লাখ ২১ হাজার ৬৪৮ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে।
গতকাল মঙ্গলবার সংক্রমণ ছিলো কিছুটা কম। করোনায় আক্রান্ত হয়েছিলো ২০ লাখ ৩৫ হাজার ১৮ জন এবং মৃত্যু হয়েছিলো ৭ হাজার ৪৮ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত বিবেচনায় প্রথম অবস্থানে রয়েছে ফ্রান্স।
ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে মৃত্যুবরণ করেছে ২ হাজার ৭৭৭ জন। এছাড়াও দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৬৯ জন।
ফ্রান্সে ২ লাখ ৩৫ হাজার ২৬৭ জন মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি মৃত্যু হয়েছে ৬৯১ জনের।
এই সময় সংক্রমণে তৃতীয় স্থানে থাকা জার্মানিতে ২ লাখ ১২ হাজার ৭২৪ জন মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি মৃত্যু হয়েছে ২৩১ জনের।
চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ৭১ হাজার ৪৮৩ জন। মৃত্যু হয়েছে ১১৭৪ জনের।
সংক্রমণে পঞ্চম স্থানে থাকা রাশিয়াতে নতুন আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৪৩ জন। সেখানে মৃত্যু হয়েছে ৬৯৮ জনের।
সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ৫ লাখ ৭১ হাজার ২৭০ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৭ লাখ ৮২ হাজার ২৩৭ জন।








