চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে একদিনে কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বে করোনা মহামারিতে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমছে। কিন্তু ওমিক্রনের ভয়াবহতা দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে।

করোনায় ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৩ হাজার ৯৯০ জন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৫৭ হাজার ৭৩৭। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ৮৯৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ২৬৮। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ২৬ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৮১৫ জন।

সোমবার করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। নতুন করে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৯৭৩ জন এবং মারা গেছেন ৩৪৬ জন। এ দেশটিতে এখন পর্যন্ত মোট ৬ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৫৩৩ জন আক্রান্ত এবং মারা গেছেন ৮ লাখ ৭৩ হাজার ৫৬৪ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ২২৯ জন।  দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩০ লাখ ৬ হাজার ৯৫২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯৯ জনের।

এই সময়ে সবচেয়ে মৃত্যু হয়েছে রাশিয়ায়। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ২৩০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮০ লাখ ৩ হাজার ৫৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২১ হাজার ৩২০ জনের।

Reneta

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ২২৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৬ হাজার ৪৮২ জন। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৬৩ জন। ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৮৮ জনের।

যুক্তরাজ্যে গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ৮৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫২ লাখ ১৭ হাজার ২৮০ জন এবং মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৯৮৭ জন।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২৮৭ জন এবং মারা গেছেন ২৬ জন। ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ৭৯ লাখ ৯১ হাজার ৪৩২ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ২৬৮ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ১২৯ জন এবং মারা গেছেন ৯৮ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ৩৮৪ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৯৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তুরস্কে ১৩৬ জন, পোল্যান্ডে ৩৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৮৬ জন, ফিলিপিন্সে ৫০ জন, কানাডায় ৬৭ জন, ভিয়েতনামে ১২৯ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ২২৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমিক্রনকরোনা মহামারিমৃত্যু ও শনাক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বার্সেলোনায় “গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬”-এ বাংলাদেশের অংশগ্রহণ

এপ্রিল ২১, ২০২৬

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

এপ্রিল ২১, ২০২৬

যুদ্ধের আগুনে নতুন করে প্রাণ পেল যে গান

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দৃষ্টিহীন শরীফের অদম্য লড়াই: শ্রুতিলেখকের সহায়তায় এসএসসির পরীক্ষায় অংশগ্রহণ

এপ্রিল ২১, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ ।

প্রধানমন্ত্রীর সাথে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT