চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের ৭২ জন ধনী-ক্ষমতাবানের গোপন তথ্য ফাঁস

রেজাউল করিম রেজাউল করিম
৯:১৮ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

পৃথিবীর নানা দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা বিভিন্ন কৌশলে কর ফাঁকি দিয়ে নিজেদের সম্পদকে গোপন করে রাখছেন। পানামার একটি আইনি প্রতিষ্ঠানের এমন এক কোটি দশ লাখ গোপন নথি ফাঁসের পর আলোড়ন সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া নথিগুলোতে দেখা যাচ্ছে, অর্থ পাচার করতে, কর ফাঁকি দিতে এবং বিভিন্ন রকম নিষেধাজ্ঞাকে ফাঁকি দিতে এই আইনি প্রতিষ্ঠানটি তার মক্কেলদেরকে পরামর্শ দিয়ে আসছে।

পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার গোপন নথি কারা ফাঁস করেছে তা জানা যায়নি। তবে এসব নথি প্রথমে জার্মান দৈনিক সুদেস্ক জেইটাংয়ের হাতে আসে। পরে এগুলো সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের (আইসিআইজে)কাছে পাঠায় পত্রিকাটি।

Banglabid

বিবিসি ও গার্ডিয়ানসহ বিশ্বের ১০৭টি মিডিয়া এবং ৭৮টি দেশ এসব তথ্য যাচাই-বাছাই করছে।

ফাঁস হওয়া গোপনীয় এই নথি-পত্রগুলো থেকে দেখা যাচ্ছে, পৃথিবীর নানান দেশের মোট ৭২ জন বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধান তাদের নিজেদের দেশের সম্পদ লুণ্ঠন করছেন। ২শ দেশ ও টেরিটরি সব মিলিয়ে ২ লাখ ১৪ হাজার লোকের নাম রয়েছে। এদের ১৪০ জনের বেশি রাজনীতিবিদ।  এরমধ্যে রয়েছেন মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক, লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফী এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

শুধু রাজনীতিবিদই নন, ফাঁস হওয়া তালিকায় রয়েছে মুদ্রাপাচারকারী, মাদক ব্যবসায়ী, সেলিব্রেটি ও ক্রীড়া তারকাদের নামও।

Reneta

ফাঁস হওয়া নথিতে নাম রয়েছে অনেক ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের। এর মধ্যে ইউএসবি ও এইচএসবিসির মতো জায়ান্ট ব্যাংকও রয়েছে।

নথিতে দেখা যাচ্ছে, মার্কিন কালো তালিকাভুক্ত ৩৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে তালিকায়। এর মধ্যে মেক্সিকান মাদক সম্রাট, লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহ, নর্থ কোরিয়া ও ইরান।

সেলিব্রেটিদের মধ্যে উল্লেখযোগ্য মুভি সুপারস্টার জ্যাকি চেন ও আর্জেন্টিনা ও বার্সেলোনার ফুটবল তারকা লিওনেল মেসি। এছাড়াও উইয়েফা সভাপতি ও ফরাসি তারকা মিশেল প্লাতিনি ও চিলির ইভান জামরানো  এবং সাবেক ফিফা কর্মকর্তাদের নাম রয়েছে।

নাম রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, সৌদি বাদশাহ সালমান, মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ ও আজারবাইজানের প্রেসিডেন্টের। এতে নাম রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পেরেসেঙ্কোর।

এছাড়া এক ব্যাংকের মাধ্যমে অন্তত প্রায় বিলিয়ন ডলার অর্থ পাচারের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগীও রয়েছেন। নাম রয়েছে  আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমান্দুর গানলুগসনেরও। 

পানামার ওই আইনি প্রতিষ্ঠানটি বলছে, কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই তারা গত ৪০ বছর ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে।

ধনী ও ক্ষমতাবানেরা কত কৌশলে কর ফাঁকি দিয়ে নিজেদের সম্পদ লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে রাখেন সেই কথা প্রকাশ্যে এসেছে এই ব্যাপক সংখ্যক নথি ফাঁসের ঘটনায়।

গোপনীয়তা রক্ষাকারী হিসেবে পৃথিবীর অন্যতম প্রতিষ্ঠান মোওস্যাক ফনসেকা, যেটি পানামার একটি আইনি প্রতিষ্ঠান, সেখান থেকেই সম্প্রতি ফাঁস হয়েছে ১১ মিলিয়ন নথিপত্র।

এই নথিগুলো প্রমাণ দিচ্ছে যে মোওস্যাক ফনসেকা তার মক্কেলদেরকে অর্থ পাচার ও কর আদায়ের ক্ষেত্রে আইনি পরামর্শ দিয়েছে।

তবে প্রতিষ্ঠানটি বলছে গত ৪০ বছর ধরে কোনো প্রকারের কোনো সমস্যা বা সংকট বা নিন্দা ছাড়াই তারা এটি পরিচালনা করে আসছেন।

ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস বা আইসিআইজে-এর ডিরেক্টর, জেরার্ড রাইল বলেছেন, গত ৪০ বছর ধরে মোওস্যাক ফনসেকা তার দৈনন্দিন যে সকল কাজকর্ম করেছে সেগুলোর নথি রয়েছে এই ফাঁস হওয়া ডকুমেন্টগুলোয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর ফাঁকি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক প্রজন্মের অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্যকে ছুঁয়ে গেল চাঁদ

আগস্ট ১৩, ২০২৬

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমকামিতা নিয়ে বাংলাদেশের আইনে যা জানা গেল

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT