কক্সবাজার নিয়ে অনেক পরিকল্পনা আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার নিয়ে পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: কক্সবাজার নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। এটা হবে বিশ্বের সবচেয়ে সুন্দর সী বিচ ও পর্যটন কেন্দ্র। কক্সবাজারকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত হন।
এসময় তিনি বলেন: বাংলাদেশের ভৌগলিক অবস্থান মাথায় রেখে বিশ্বের সাথে বাংলাদেশকে যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে কাজ করছে সরকার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






