চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে নিয়ে স্বপ্নের ‘নারীস্থান’ ফিনল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক, নারী
A A
সব নেতৃত্বে নারী-ফিনল্যান্ড-সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী

নতুন প্রধানমন্ত্রী সানা মার্টিন

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মার্টিনকে নিয়ে নতুন জোট সরকার গঠন করতে যাচ্ছে ফিনল্যান্ড। তবে শুধু প্রধানমন্ত্রীই নন, যে পাঁচটি রাজনৈতিক দল মিলে সরকার গঠন করছে তার প্রত্যেকটিরই নেতৃত্ব দিচ্ছেন একজন নারী।

৩৪ বছর বয়সী পরিবহনমন্ত্রী সানা মার্টিনকে তার দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সোমবার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করে। বিদায়ী প্রধানমন্ত্রী অ্যান্টি রিনের পর তিনিই দেশের নতুন সরকার পরিচালনার দায়িত্ব নেবেন।

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, মধ্য-বামপন্থি যে জোট সরকারের প্রধান হতে যাচ্ছেন সানা, তার পাঁচ অংশী দলের প্রত্যেকটির নেতা যে শুধু নারী তা-ই নয়, পাঁচজনের চারজনের বয়সই ৩৫ এর নিচে!

বিশ্বের সবচেয়ে কমবয়সী ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ছাড়াও তিনি ফিনল্যান্ডের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

দেশটির অন্যতম সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার স্টাব নতুন এই তরুণ ও সম্পূর্ণ নারী নেতৃত্বাধীন জোট নিয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই জোটই প্রমাণ করে যে, ফিনল্যান্ড একটি আধুনিক এবং প্রগতিশীল দেশ।

সোমবার এক টুইটবার্তায় তিনি বলেন, ‘আমার দল এবার সরকারে নেই, কিন্তু সরকারের পাঁচটি দলের সবগুলোর প্রধান নারী হওয়ায় আমি উৎফুল্ল।’

তার সরকারেও বেশিরভাগ নেতৃত্বে নারীরা ছিলেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এমন একদিন আসবে যেদিন সরকার গঠনে জেন্ডার কোনো বিষয়ই থাকবে না।

My party is not in government, but I rejoice that the leaders of the five parties in government are female. Shows that #Finland is a modern and progressive country. The majority of my government was also female. One day gender will not matter in government. Meanwhile pioneers. ? pic.twitter.com/dW8OMEOiqb

— Alexander Stubb (@alexstubb) December 9, 2019

২০১৫ সাল থেকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একজন এমপি হিসেব দায়িত্ব পালন করে আসছেন। এতদিন দলের উপ-প্রধানও ছিলেন তিনি।

জোট সরকারের অন্যতম প্রধান দল সেন্টার পার্টির আস্থা ও সমর্থন হারিয়ে গত সপ্তাহে অ্যান্টি রিনে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। গত এপ্রিলের সাধারণ নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সবচেয়ে বেশি ভোট ও আসন পাওয়ার পর ফিনল্যান্ডের গত ২০ বছরের ইতিহাসে প্রথম বামপন্থী রাষ্ট্রনায়ক হওয়ার সুযোগ পান তিনি।

কিন্তু নভেম্বরে রাষ্ট্রীয় ডাক বিভাগে চলা ধর্মঘট টানা দু’সপ্তাহ পেরিয়ে গেলে এবং রাষ্ট্রীয় এয়ারলাইন কোম্পানি ফিনএয়ারসহ অন্যান্য পরিসরে ছড়িয়ে পড়লে এ নিয়ে জোটের প্রধান অংশী দলের ব্যাপক সমালোচনায় পড়ে অ্যান্টির নেতৃত্ব।

ট্যাগ: ফিনল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরিদুর রেজা সাগরের গল্পে বিজয় দিবসের নাটক ‘স্বপ্নের বাড়ি’

পরবর্তী

আমরা দুঃখিত অজয় রায়

পরবর্তী

আমরা দুঃখিত অজয় রায়

বেবি কেয়ার-ব্রেস্ট ফিডিং কর্নার

আদালত থেকে কারাগার: আওলাদের ঘটনা তদন্তে সিআইডিকে নির্দেশ

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT