চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি তৈরি করল টেসলা

শাহাদাত হোসেন শাহাদাত হোসেন
৪:৩৭ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
সবচেয়ে বড় ব্যাটারি

বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করেছে টেসলা। দক্ষিণ অস্ট্রেলিয়ায় ইতোমধ্যেই ব্যাটারি ইনস্টলের কাজ সম্পন্ন হয়েছে। কয়েকদিনের মধ্যেই দেশটির বিদ্যুৎ বিভাগ ব্যাটারিটি পরীক্ষা নিরীক্ষা শুরু করবে।

এ বছরের জুলাই মাসে ব্যাটারিটি তৈরির জন্য ক্রয় আদেশ পায় টেসলা। আর এ কাজের জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র ১শ’ দিন। ১২৯ মেগাওয়াট ক্ষমতার বিশাল এই ব্যাটারি মাত্র ১০০ দিনে তৈরি করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল টেসলার জন্য। তবে বিষয়টি এর থেকেও বেশি চ্যালেঞ্জিং ছিল টেসলার প্রধান নির্বাহী এলোন মাস্কের জন্য। কেননা নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটারি ইনস্টলেশন সম্পন্ন করতে না পারলে কোনো টাকা না নেয়ারও অঙ্গীকার করেছিলেন তিনি।

টেসলার এই পাওয়ারপ্যাক যুক্ত থাকবে সেখানকার বিদ্যুৎ গ্রিডের সাথে। আর পুরো ব্যাটারি সিস্টেমটি রিচার্জ হবে উইন্ডমিলের মাধ্যমে। পুরো পাওয়ারপ্যক সিস্টেমটির জন্য টেসলাকে প্রায় ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করবে দেশটির সরকার।সবচেয়ে বড় ব্যাটারি

দক্ষিণ অস্ট্রেলিয়ার বিদ্যুতের একটি বড় অংশই আসে নবায়নযোগ্য মাধ্যম থেকে। তবে ২০১৬ সালের সেপ্টেম্বরে বেশ বড় একটি ব্ল্যাকআউটের শিকার হয়েছিল রাজ্যটি যার দরুন বড় একটি সময় ধরে রাজ্যের বাসিন্দারা অন্ধকারে ছিলেন।

এরপরই বিদ্যুৎ ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেয় সরকার। সেখানকার ৩০ হাজারের বেশি পরিবারের জন্য একটি বিকল্প বিদ্যুতের উৎস তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয় যা জরুরি অবস্থায় বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।

এরই অংশ হিসেবে ১২৯ মেগাওয়াট ক্ষমতার বিশাল এই ব্যাটারি তৈরির জন্য দরপত্র চাওয়া হয় যেখান থেকে কাজটি পেয়েছিল টেসলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেসলা
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT