চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসার মিউজিয়ামে উপচে পড়া ভিড়

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১:০৮ অপরাহ্ন ২৬, আগস্ট ২০১৯
প্রবাস সংবাদ
A A
কানাডা-ডাইনোসর মিউজিয়াম

বরফাচ্ছন্ন কানাডার আলবার্টা সিটির অদূরে ড্রাম হিলার শহরে বিশ্বের সর্ববৃহৎ ডাইনোসর মিউজিয়াম রয়্যাল টাইরেল-এ এখন পর্যটকদের উপচে পড়া ভিড়।

একঘেঁয়েমি জীবন থেকে বেরিয়ে এসে পরিবার পরিজন নিয়ে অন্যদের সাথে প্রবাসী বাঙালিরাও পরিদর্শন করছে মিউজিয়ামটি।

তেলগ্যাসের জন্য খ্যাত কানাডার আলবার্টা প্রদেশে রয়্যাল টাইরেল মিউজিয়ামটি সিএনএনের ভোটে বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসর জাদুঘরের স্বীকৃতি পেয়েছে। আলবার্টার অসমতল অনুর্বর ভূমির নিচে লুকিয়ে থাকা প্রাচীনতম ৩.৯ বিলিয়ন বছরের পুরনো জীবন সৃষ্টির ইতিহাস সংক্রান্ত বিজ্ঞানের বর্ণনা ও নমুনা এখানে প্রদর্শিত হচ্ছে।

১৯৮৪ সালে ভূ-তত্ত্ববিদ জোসেফবুর টাইরেল আলবার্টা রেডডিয়ার উপত্যকায় কয়লা উত্তোলনের সময় হঠাৎ ডাইনোসরের কঙ্কাল দেখতে পান। পরে তার নামানুসারেই ১৯৮৫ সালে জাদুঘরটির নামকরণ করা হয়।

বিভিন্ন প্রজাতির ৪০টিরও বেশি ডাইনোসরের কঙ্কাল ও তার নমুনা এখানে রয়েছে। পৃথিবীর ৩৭৫ মিলিয়ন বছরের প্রবাল প্রাচীর, বরফ যুগের স্তন্যপায়ী প্রাণী, সামুদ্রিক সরিসৃপ প্রাণীসহ নানা রকম প্রাগৈতিহাসিক জীবন ও জীব সৃষ্টির উৎসের বর্ণনা এবং নমুনাও এখানে রয়েছে।

পৃথিবীর সর্ববৃহৎ টি-রেক্স ডাইনোসর, যার দৈর্ঘ্য ১৭০০ বর্গফুট, এখানে প্রদর্শনীতে রয়েছে।

Reneta

শুধু মিউজিয়াম নয় এটি জীবনসৃষ্টি ও এর ইতিহাসের উপাদান সরবরাহক জীবাশ্ম সংক্রান্ত বিজ্ঞানের (Paleontology) গবেষণা কেন্দ্রও। ৩১ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী গবেষণায় জড়িত রয়েছে। ৫ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী রয়েছে Distance learning student হিসাবে।

কানাডার আলবার্টার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখা এই জাদুঘরটি এখন বিশ্বজুড়ে সমাদৃত। এক সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের ১৫০টি দেশের প্রায় ১২ মিলিয়নেরও বেশি পর্যটক এই জাদুঘর পরিদর্শন করেছেন। প্রতি বছরই প্রায় ৫ লাখ পর্যটক এই জাদুঘর পরিদর্শন করেন।

শিশুসহ সকল পর্যটকদের আনন্দ দানের পাশাপাশি জ্ঞান আহরণেও এটি ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা মিউজিয়াম কর্তৃপক্ষের।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT