বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের নতুন তালিকায় অবস্থান করে নিয়েছে চীনের দুটি ব্র্যান্ড। ‘ব্র্যান্ডজ’ প্রকাশিত এ তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে চীন ভিত্তিক ইন্টারনেট কোম্পানি টেনসেন্ট ও ই-কমার্স জায়ান্ট আলিবাবা।
এ তালিকায় নাম ওঠার মধ্য দিয়ে প্রথমবারের মতো শীর্ষ দশে স্থান করে নিল আলিবাবা। জ্যাকমা’র প্রতিষ্ঠানটি তালিকায় নবম স্থানে জায়গা করে নিয়েছে।
গত এক বছরে আলি বাবার ব্র্যান্ডমূল্য প্রায় দ্বিগুণ বেড়ে ১১ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছেছে।








