চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোন!

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৯:৩২ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টফোনের জনপ্রিয়তার যুগে যখন বিভিন্ন মোবাইল ফোন ব্র্যান্ড ৫ ইঞ্চি কিংবা ৬ ইঞ্চি ডিসপ্লের ফোন বাজারে আনছে, তখন মাত্র ০.৪৯ ইঞ্চি ডিসপ্লের একটি ফোন তৈরি করার কথা জানিয়েছে জ্যানকো নামের একটি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান। জ্যানকোর দাবি, এটিই হবে বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোন।

টাইনি টি১ মডেলের ফোনটির দৈর্ঘ্য মাত্র ১.৮৪ ইঞ্চি, প্রস্থে ০.৮৩ ইঞ্চি। বুঝতেই পারছেন কেনো একে বলা হচ্ছে সবচেয়ে ছোট মোবাইল ফোন। ফোনটির ওজন মাত্র ১৩ গ্রাম।

ছোট মোবাইল ফোন হাতে ধরে দেখাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যানকোর এই ক্ষুদ্রাকৃতির ফোন শুধু টু’জি নেটওয়ার্কেই চলবে। এতে থাকবে ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। একবার চার্জ দিলে যা চলবে টানা তিনদিন এবং কথা বলা যাবে তিন ঘণ্টা পর্যন্ত।

ফোনটিতে থাকবে একটি কীবোর্ড। একেবারেই ছোট হওয়ায় শুধু একটি ন্যানো সিমকার্ড ব্যবহার করা যাবে এই ফোনে। থাকবে ব্লুটুথ ও মাইক্রো ইউএসবি পোর্টও।

ফোনটি তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে ক্রাউডসোর্স ফান্ডরেইজিং প্ল্যাটফর্ম কিকস্টার্টারে একটি ক্যাম্পেইন চালু করেছে জ্যানকো। ২৫ হাজার পাউন্ড সংগ্রহের লক্ষ্য থাকলেও এরই মধ্যে জমা হয়েছে ২৬ হাজার পাউন্ডেরও বেশি। এর মাধ্যমে পাঁচ শতাধিক মানুষ ফোনটি কেনার জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছেন।

Reneta

ছোট মোবাইল ফোন, পেনসিলের পাশে, একটি কয়েনের সাথে তুলনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিকস্টার্টার থেকে সর্বোচ্চ ৩৯ পাউন্ড দিয়ে ফোনটির জন্য বুকিং দেওয়া যাবে। একটির অধিক কেনার ক্ষেত্রে দাম পড়বে আরও কম।

যারা এখানে আগে থেকেই বুকিং দেবেন, তাদের হাতে আগামী বছরের মে মাস থেকে ফোনটি পৌঁছে দিতে শুরু করবে জ্যানকো। তবে বাণিজ্যিকভাবে এটি বাজারে আনা হবে কিনা, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT