চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে বিশ্বের বহুল প্রতীক্ষিত বৈঠকে কিম-ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-কিম জং উন-ডোনাল্ড ট্রাম্প

সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপে ঐতিহাসিক বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নর্থ কোরীয় নেতা কিম জং উন।

পরমাণু নিরস্ত্রীকরণই বৈঠকের মূল আলোচনার বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থনৈতিক নিশ্চয়তা ও অবরোধ প্রত্যাহার চায় নর্থ কোরিয়া।

বৈঠক ইতিবাচক হবে বলে আশা করছেন উভয় নেতা।

নানা নাটকীয়তা ও দীর্ঘ প্রতীক্ষার পর ঐতিহাসিক এ বৈঠক করছেন ট্রাম্প ও কিম। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নর্থ কোরিয়ার সঙ্গে বৈঠকে বসলেন ট্রাম্প।

কয়েক মাস আগেও এমন চিন্তা ছিল অকল্পনীয়। বরং কূটনীতির বাইরে গিয়ে গত প্রায় এক বছর ধরে দু’নেতাই একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে মেতে ছিলেন।

দু’দেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠবে, না দীর্ঘদিনের বৈরিতা আরও বাড়বে, তা জানতেই সারাবিশ্বের নজর এখন সিঙ্গাপুরে।

Reneta

বৈঠকের আগে অবশ্য যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দু’দেশের সম্পর্ক উন্নয়ন এবং কোরীয় উপদ্বীপে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার সুযোগের কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তবে তার আগে নর্থ কোরিয়াকে অবশ্যই পরমাণু নিরস্ত্রীকরণ করতে হবে অন্যথায় নিষেধাজ্ঞা আরও বাড়বে বলেও সতর্ক করেন তিনি।

অন্যদিকে বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নর্থ কোরিয়ার নতুন সম্পর্ক তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।

বৈঠকটি ফলপ্রসূ হলে দীর্ঘদিনের বিরোধিতার অবসান হতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। আর তা না হলে নতুন করে আরও বেশি উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে, যা বিশ্বকে আরও হুমকির মুখে ফেলে দেবে।

তবে বৈঠকের পুরোটাই নির্ভর করছে দুই পক্ষের সদিচ্ছা, কূটনৈতিক সক্ষমতা ও নমনীয়তার ওপর। বৈঠককে কেন্দ্র করে পুরো সিঙ্গাপুর জুড়েই নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বৈঠকে শেষে মঙ্গলবারই স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন ট্রাম্প আর বিকেলেই দেশে ফিরবেন কিম জং উন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়ালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, ‘শেষ সুযোগ’ দিয়ে আলোচনার দাবি

আগস্ট ৪, ২০২৬

মনরো: গ্ল্যামারের আড়ালে এক নিঃসঙ্গ জীবন

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT