চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের তিন-চতুর্থাংশ মানুষ প্লাস্টিকের একক ব্যবহারে নিষেধাজ্ঞা চায়: গবেষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক, পরিবেশ
A A

বিশ্বের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশ মানুষ সোডা বোতলের মত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকে নিষেধাজ্ঞা চায় বলে রয়র্টাস এবং আইপিএসওএস পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

গত কয়েক দশকে প্লাস্টিকের ফলে দূষণ অনেক বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে মহামারির সময়ে। রয়র্টাস জানায়, প্লাস্টিকের দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া দেশ মেক্সিকো, কলম্বিয়া এবং ভারত থেকে পাওয়া উত্তরদাতাদের বেশিভাগই নিষেধাজ্ঞার পক্ষে।

মঙ্গলবার লন্ডনে করা আরেক জরিপে দেখা গেছে ,জরিপকৃতদের মধ্যে ৮৫ শতাংশ মনে করেন প্লাস্টিকের বর্জ্যের প্রভাব কমানোর জন্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে এবং খুচরা বিক্রেতাদের আরও দায়িত্ব পালন করতে হবে।এ জরিপটি পরিচালিত হয়েছিল ২৮টি দেশের ২০ হাজার লোকের উপর।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড ইন্টারন্যাশনালের মহাপরিচালক মার্কো ল্যাম্বার্টিনি এ সমীক্ষার বিষয়ে রয়টার্সকে বলেন, ‘বিশ্বব্যাপী মানুষ তাদের মতামত স্পষ্ট করেছে। বিশ্বব্যাপী প্লাস্টিক নিষিদ্ধ চুক্তি গ্রহণ করার দায়িত্ব এবং সুযোগ এখন সরকারের উপর রয়েছে যাতে আমরা প্লাস্টিক দূষণ দূর করতে পারি।’

যদিও রয়র্টাস জানায়, আমেরিকান কেমিস্ট্রি কাউন্সিলের মতো তেল এবং রাসায়নিক সংস্থাগুলোর জন্য লবি করে এমন গ্রুপগুলো , প্লাস্টিক উৎপাদন সীমিত করে এমন কোনও চুক্তি এড়াতে সরকারকে চাপ দিচ্ছে কারণ পেট্রোলিয়াম পণ্য প্লাস্টিক উৎপাদনের একটি মূল উপাদান।

রয়টার্স ও আইপিএসওএস এর জরিপের নব্বই শতাংশই বলেছেন, তারা প্লাস্টিক দূষণ মোকাবেলা করার জন্য একটি চুক্তি চান।

Reneta

তবে প্লাস্টিকের উপর নির্ভর করে বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই জানিয়েছে তারা প্লাস্টিকের ফলে দূষণ এড়াতে পুনঃব্যবহার শুরু করবে। উদাহরণস্বরূপ কোকাকোলা এই মাসের শুরুতে বলেছে, তারা ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী যে প্যাকেজিং ব্যবহার করে, তার ২৫ শতাংশ পুনঃব্যবহারযোগ্য করে তুলবে।

এছাড়া পেপসিকো-ও জানিয়েছে , তারা তাদের প্যাকেজিং এ প্লাস্টিকের ব্যবহার কমাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্লাস্টিক দূষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ২, ২০২৬

বিলের নামে প্রতারণা: সতর্ক করল তিতাস গ্যাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহা বৈঠকের পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT