চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে করোনার ভয়াল থাবা, শনাক্তের নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নতুন বছরে বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়াল থাবায় একের পর এক নতুন রেকর্ডে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। আগের সব রেকর্ড ভেঙে শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড সাড়ে ৩৪ লাখ ছাড়িয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৮২৭ জনের।

এর আগে একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছিল ১৩ জানুয়ারি। ওই শনাক্ত হয় ৩১ লাখ ৪৫ হাজার ৯১৬ জন। আর মৃত্যু হয় ৮ হাজার ৩২ জনের।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে ৩৪ লাখ ৬১ হাজার ৩৬৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে।

শেষ ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ৮ লাখ ১ হাজার ২৯২ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৩৬৮ জনের।

দৈনিক আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সে নতুন শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ১৬৭ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ২৩১ জনের।

নতুন সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ভারতে শেষ ২৪ ঘণ্টায় নতুন রেকর্ড শনাক্ত হয়েছে ৩ লাখ ১৫ হাজার ১৫৮ জন। মৃত্যু হয়েছে ৪৯৩ জনের।

Reneta

এই সময়ে সংক্রমণে চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে নতুন আক্রান্ত হয়েছে ২ লাখ ৫ হাজার ৩১০ জন। সেখানে মৃত্যু হয়েছে ৩৪৯ জনের।

এছাড়াও শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাজ্য, ইতালি, স্পেন, জার্মানি এবং আর্জেন্টিনায় নতুন শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। তবে দেশগুলোতে কমেছে মৃত্যুর সংখ্যা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইটালিকরোনাভাইরাসজার্মানিনতুন সংক্রমণফ্রান্সব্রাজিলভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বার্সেলোনায় “গ্লোবাল সিফুড এক্সপো ২০২৬”-এ বাংলাদেশের অংশগ্রহণ

এপ্রিল ২১, ২০২৬

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

এপ্রিল ২১, ২০২৬

যুদ্ধের আগুনে নতুন করে প্রাণ পেল যে গান

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দৃষ্টিহীন শরীফের অদম্য লড়াই: শ্রুতিলেখকের সহায়তায় এসএসসির পরীক্ষায় অংশগ্রহণ

এপ্রিল ২১, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ ।

প্রধানমন্ত্রীর সাথে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT