চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বাস করুন, কারও জীবনই ‘পারফেক্ট’ না: সামান্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

পর্দায় নায়ক-নায়িকাদের জীবন সাজানো-গুছানো হলেও বাস্তব সবসময়ে সিনেমার মতো হয় না। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনিও জীবনে অমসৃণ সময় পার করে এসেছেন। ব্যক্তিগত জীবনে নাগা চৈতন্যর সঙ্গে বিয়ে-বিচ্ছেদ হয়েছে সামান্থার। বিষয়টি নিয়ে মানসিকভাবে কিছুটা অবসাদে ছিলেন এই সুন্দরী। তবে বিষয়টি নিয়ে থেমে থাকতে চাননি অভিনেত্রী। এক সাক্ষাৎকারে জানিয়েছেন সে কথা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেছেন, “আমরা খুব চাপে ভরা এক পৃথিবীতে বাস করি, যেখানে অনেক কিছুই খেয়াল রাখতে হয়। সামাজিক মাধ্যমে ‘পারফেক্ট’ জীবন দেখানোর চাপ থাকে। আমাদের দুর্বলতা, কষ্ট, দুশ্চিন্তাগুলোর কথাগুলো বলা তাই আরও কঠিন হয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমে আমি খুবই সক্রিয়, ‘পারফেক্ট’ জীবন দেখানোর চাপ অনুভব করেছি। কিন্তু কারও জীবনই ‘পারফেক্ট’ না। বিশ্বাস করুন, কারও জীবনই ‘পারফেক্ট’ না।”

সামান্থা জানান, মানসিক অবসাদের কঠিন সময়টাতে তিনি বন্ধু ও কাউন্সিলরদের সহায়তা নিয়েছেন।

এই প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমাদের মতো মানুষদের, আমার মতো মানুষদের মুখ খোলা উচিত। শুধু গ্ল্যামার আর চাকচিক্য না দেখিয়ে কষ্টগুলোও প্রকাশ করা উচিত। এরকম কঠিন সময়ের মধ্যে দিয়ে যে কেউ যেতে পারে। এগুলো নিয়ে কথা বলা এবং সাহায্য চাওয়াও খুব স্বাভাবিক ব্যাপার। খুব কঠিন এক সময়ের মাঝে দিয়ে গিয়েছি এবং আমি সাহায্য চেয়েছি। বন্ধুদের কাছে, কাউন্সিলরদের কাছে সাহায্য চেয়েছি, যা আমার জীবন বদলে দিয়েছে। আমি শক্ত হতে পেরেছি আমার আশেপাশের মানুষগুলোর জন্য যারা আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।”

২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভে’ চলচ্চিত্রে অভিনয়ের সময় প্রেমে পড়েন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ২০১৭ সালে বিয়ে তারা করেন। গেল বছরের সেপ্টেম্বরে ছাড়াছাড়ি হয়ে যায় এই তারকা দম্পতির।

বর্তমানে সামান্থার হাতে তামিল, তেলেগু ভাষার তিনটি সিনেমার কাজ রয়েছে।

Reneta

-ফিল্মিবিট

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জীবনতামিলতেলেগুলিড বিনোদনসামাজিক যোগাযোগ মাধ্যমসামান্থা আক্কিনেনিসিনেমাসোশাল মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

যে শর্তে বিজয়ের টিভিকের পাশে রাহুলের কংগ্রেস

মে ৬, ২০২৬

পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ ৯ মে

মে ৬, ২০২৬

হান্টা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজকে ভিড়তে দিতে আপত্তি

মে ৬, ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু

মে ৬, ২০২৬

শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT