চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বসেরা ৫০ শিক্ষকের একজন বগুড়ার শাহানাজ পারভিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৭
নারী, শিক্ষা
A A

বিশ্বের সেরা ৫০ জন শিক্ষকের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বগুড়া শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহানাজ পারভিন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘৫ম গ্লোবাল এডুকেশন ও স্কিলস ফোরামের’ সম্মেলনের দ্বিতীয় দিনে রোববার বিশ্বের ৫০ জন শিক্ষককে ‘গ্লোবাল টিচার্স প্রাইজ’ প্রদান করা হয়।

ভারকি ফাউন্ডেশন নামে একটি সংস্থা পুরস্কারের প্রবর্তক। গত তিন বছর ধরে এ পুরস্কার প্রদান করে আসছে সংস্থাটি। সম্প্রতি ভারকি ফাউন্ডেশন ২০১৭ সালের জন্য সেরা শিক্ষকদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। ৫০ জনের ওই সংক্ষিপ্ত তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের সঙ্গে আছে বগুড়ার শাহানাজ পারভীনের নামও।

Banglabid

শাহানাজ পারভিন শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। প্রাথমিক বিদ্যালয়ের শিশু ঝরে পড়ার সমস্যা সমাধানে তিনি নানা পদক্ষেপ নিয়েছিলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে বাংলাদেশের শাহানাজ পারভিন পুরস্কার গ্রহণ করেন। এবছর কানাডার শিক্ষক ম্যাগী ম্যাকডোনাল্ড শীর্ষ স্থান লাভ করেছেন।

সোমবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সম্মেলনে ৫০ জন শিক্ষককে গ্লোবাল টিচার্স প্রাইজ প্রদান করা হয়।

Reneta

দু’দিনব্যাপী এ সম্মেলনে শিক্ষামন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন, দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল এস. বদিরুজ্জামান এবং কমার্শিয়াল কাউন্সেলর ড. রফিক আহমেদ।

এবারের সম্মেলনের মূল ফোকাস ছিল ২০৩০ সালের মধ্যে শিক্ষাক্ষেত্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন।

এবছর বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন শিক্ষামন্ত্রী এ ফোরামে অংশগ্রহণ করেন। এছাড়া ১৪০টি দেশের সরকারি ও বেসরকারি খাতের শিক্ষাবিদ, পরিকল্পনাবিদ, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় তল্লাশি শেষ, আরো বোমা উদ্ধার

পরবর্তী

বিশ্বগণমাধ্যমে বাংলাদেশের ঐতিহাসিক জয়

পরবর্তী

বিশ্বগণমাধ্যমে বাংলাদেশের ঐতিহাসিক জয়

কুমিল্লা নির্বাচন: প্রতিশ্রুতির বিপরীতে শঙ্কা আর অভিযোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

মা কোথায়? ফোনের স্ক্রিনে বুলবুলি পাখি!

আগস্ট ২৩, ২০২৬

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT