বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে খুলনায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি নিজ জেলায় পৌঁছালে ফুল দিয়ে তাকে বরণ করে নেন অসংখ্য অনুরাগী।
দৌলতপুর নতুন রাস্তায় গাড়ি থেকে নামার পর মোটর শোভাযাত্রা সহকারে তাকে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করানো হয়।
পরে নিজ এলাকা কাশীপুর রাজধানী ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আবেগ আপ্লুত মিরাজ জানান, দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ না হলেও প্রথমবার সেমি-ফাইনাল খেলতে পারায় সেটাও কম বড় অর্জন নয়।






