লাইফস্টাইল

বিশ্বরঙ-এর ২৭ বছর, পোশাকে বিশাল ছাড়

বিশেষ পোশাক পরা তিন নারী মডেল, স্টুডিও সেটে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টুডিও সেটে বিশেষ পোশাক পরা তিন নারী মডেল, রঙিন ব্যাকড্রপের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ২০ ডিসেম্বর ২৭ বছর পদার্পণ করতে যাচ্ছে রুচিশীল ফ্যাশন সচেতন ক্রেতাদের পছন্দের ব্র্যান্ড বিশ্বরঙ। এ উপলক্ষে দেশীয় এই ফ্যাশন হাউজটির যে কোন পোশাকে ৭০ শতাংশ র্পযন্ত মূল্য ছাড় দেয়া হচ্ছে।

শো রুম কিংবা অনলাইন দুই মাধ্যম থেকে পণ্য কিনলে এই ছাড় পাওয়া যাবে।

বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা জানান, দেশের ২১টি শো রুম থেকে ক্রেতারা এই ছাড়ের আওতায় পোশাক কিনতে পারবেন।

এছাড়া অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন। ৫ নভেম্বর থেকে এই মূল্যছাড় অফার শুরু হয়েছে। চলবে স্টক থাকা পর্যন্ত। বিভিন্ন ডিজাইনের সব কালেকশন থাকছে বিশ্বরঙের এই অফারে।

সেই সঙ্গে পোশাকের প্যাটার্নে থাকছে ভিন্নতা। শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট ইত্যাদিতে স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল আর আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, সিফনসহ ভিন্ন ভিন্ন কিছু বাহারি কাপড় তো থাকছেই।

১৯৯৪ সালের ২০ ডিসেম্বর সময় রাঙানোর ভাবনা নিয়ে যে ‘রঙ’ নামে যাত্রা শুরু হয়েছিল। পথ চলতে চলতে ক্রেতাদের ভালোবাসায় বিশ্বব্যাপী রাঙানোর প্রত্যয়ে ২০১৫ সালে ‘রঙ’ নাম থেকে রাখা হয়েছে ‘বিশ্বরঙ’।

বিষয়:টি-শার্ট পাঞ্জাবি বিপ্লব সাহা বিশ্ব রঙ বিশ্বরঙ শাড়ি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…