চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বরঙ’-এর ঈদ ফ্যাশনে থাকছে শাকিবের ‘গলুই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২২
বিনোদন
A A

সন্নিকটে ঈদ উল ফিতর। এদিকে দেশের সবচেয়ে বড় এ উৎসবের জন্য মুক্তির প্রহর গুনছে সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘গলুই’। মুক্তির আগে ব্যতিক্রমী প্রচারণার অংশ হিসেবে ‘গলুই’ এবার যুক্ত হয়েছে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’-এর সাথে।

গলুই-এর পরিচালক এস এ হক অলিক এবং বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা দুজনেই চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বলেন, দুদিন আগে গলুই ও বিশ্বরঙ যুক্ত হয়েছে। ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, ঈদে বিশ্বরঙ-এর সব ফ্যাশন অনুসঙ্গের সঙ্গে গলুই থাকবে। এর মধ্যে বিশেষভাবে থাকবে পাঞ্জাবী, শাড়ি। ২৫ রমজান থেকে এসব পোশাক পাওয়া যাবে।

গ্রাম বাংলার সংস্কৃতি আর ঐহিত্যের চিত্র উঠে এসেছে গলুই-তে। নায়ক শাকিব খান আগেই জানিয়েছেন, ‘গলুই’ সম্পূর্ণভাবে চিরাচরিত নিজেদের গল্প ও সংস্কৃতির ছবি। যেখানে মাটি ও মানুষের আবেগ অনুভূতি, পিরিওডিক্যাল প্রেম উঠে আসবে।

বিপ্লব সাহা বলেন, ফ্যাশনে গত ২৮ বছর যাবৎ ‘বিশ্বরঙ’ বাঙালিয়ানাকে প্রাধান্য দিয়ে আসছে। পোশাকে নিজেদের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করে। গলুই-এর গল্পটাও বাঙালি সংস্কৃতি নিয়ে। তাই ‘বিশ্বরঙ’ এবং ‘গলুই’-এর আদর্শগত জায়গাটা একই। তাছাড়া আমি সবসময় চেষ্টা করি ভালো কাজের সঙ্গে থাকতে। অলিক ভাইও চাইছিলেন গলুই-এর সঙ্গে বিশ্বরঙ এক হোক।

সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় গলুই-তে ট্যাগ হয়েছে বিশ্বরঙ, এমনটি জানিয়ে বিপ্লব সাহা আরও বলেন, ‘গলুই’ খুব চমৎকার গল্পের সিনেমা। এর গানগুলো বছরের পর বছর মানুষ মনে রাখবে বলে আমি বিশ্বাস করি। এই ছবির কস্টিউম ডিজাইনের কাজ আমার করার কথা ছিল। কিন্তু দূর্গা পূজার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় করা হয়নি। তবে ঈদে ফ্যাশনের সঙ্গে ‘গলুই’ থাকছে।

রোমান্টিক ছবির জনপ্রিয় পরিচালক এস এ হক অলিক বলেন, আধুনিক ফ্যাশনের সঙ্গে আমাদের ঐতিহ্য মিশিয়ে বিশ্বরঙয়ের পোশাকে ‘গলুই’ থাকবে। আমার বিশ্বাস, দর্শক ছবিটি যেমন উপভোগ করতে পারবেন,  তেমনই আমাদের এই উদ্যোগ প্রশংসনীয় হবে।

Reneta

গেল অক্টোবরে নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা ছবি ‘গলুই’ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশাও আকাশচুম্বী! শাকিব খান নিজেও মনে করেন, ঈদে গলুই-তে মেতে থাকবেন দর্শক। তাই ঈদের সময় শুধু একা নয়, দর্শকের পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রতারকা শাকিব খান।

সরকারি অনুদান ও খোরশেদ আলম খসরুর যৌথ প্রযোজনায় গলুই-তে শাকিব খানের বিপরীতে আছেন পূজা চেরী। আরও আছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ। ছবির গানগুলো করেছেন কুমার বিশ্বজিৎ, হাবিব, এস আই টুটুল প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: অলিকআজিজুল হাকিমআলী রাজএস আই টুটুলগলুইপূজাবিপ্লব সাহাবিশ্বরঙলিড বিনোদনশাকিবসিনেমাসুচরিতাহাবিব
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজনৈতিক দলগুলোকেই নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জনগণের পাহারাদার হবেন বলে জামায়াত আমিরের অঙ্গীকার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহুর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোট দিতে নিজ এলাকায় ফিরবেন ভোটাররা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

‘টি-টুয়েন্টিতে বাবর আজম কীভাবে তারকা হয়?’

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT