চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহে লাগবে ৮ হাজার উড়োজাহাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস এর ভ্যাকসিন তৈরি করার পর বিশ্বব্যাপী তা পৌঁছে দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন উড়োজাহাজ পরিচালনা কর্তৃপক্ষ।

উড়োজাহাজ পরিচালনার আন্তর্জাতিক সংগঠন আইএটিএ জানিয়েছে, সারাবিশ্বে এই ভ্যাকসিন পৌঁছে দিতে ৮০০০টি বোয়িং ৭৪৭ দরকার হবে।

এখনও যদিও করোনাভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তারপরও আইএটিএ ইতিমধ্যে উড়োজাহাজ, বিমানবন্দর, বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তা এবং ওষুধ সংস্থাগুলোর সাথে একটি বৈশ্বিক উড়োজাহাজ পরিকল্পনার কাজ শুরু করেছে।

বিতরণ পরিকল্পনায় একজনের জন্য একটি ডোজ দরকার হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। আইএটিএ’র প্রধান নির্বাহী আলেকজান্দ্রি দে জুনিয়াক বলেন: নিরাপদে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করা বিশ্বব্যাপী এয়ার কার্গো শিল্পের জন্য শতাব্দীর মিশন হবে। তবে সতর্কতার সাথে অগ্রিম পরিকল্পনা করা ছাড়া এটি সম্ভব হবে না এবং সেজন্য এখন সময় এসে গেছে।

যাত্রী বিমানগুলোতে মারাত্মক মন্দা চলার এই সময়ে বিমান সংস্থাগুলো কার্গো সরবরাহের দিকে দৃষ্টিপাত করছে, সেখানে ভ্যাকসিন সরবরাহ করা আরও জটিল হবে।

আবার সবগুলো উড়োজাহাজ তো ভ্যাকসিন সরবরাহের জন্য উপযুক্ত না। ওষুধ পরিবহনের জন্য সাধারণত ২ থেকে ৮ সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন পড়ে। কিছু ভ্যাকসিনের জন্য হিমশীতল তাপমাত্রার প্রয়োজন হতে পারে ফলে আরও অনেক উড়োজাহাজ বাদ পড়ে যাবে।

Reneta

দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলসহ বিশ্বের কয়েকটি এলাকায় ফ্লাইটগুলো আরও গুরুত্বপূর্ণ হবে, কারণ তাদের ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতার অভাব রয়েছে।

আবার কার্গো ক্ষমতা, অঞ্চলের আকার এবং সীমান্ত অতিক্রমের জটিলতার কারণে এই মুহূর্তে আফ্রিকাজুড়ে ভ্যাকসিন বিতরণ করা ‘অসম্ভব’ হবে বলেই মনে করছে আইএটিএ।

সারাবিশ্বে প্রায় ১৪০টি ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে কাজ চলছে এবং প্রায় দুই ডজন ভ্যাকসিনের এখন মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT