বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে ব্যবসায়ীদের দেশের বাইরে নতুন নতুন বাজার খুঁজে বের করার অাহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীদের সবধরনের সুগোয-সুবিধা দিচ্ছে। তাই এবছর থেকে চামড়া ও চামড়াজাত পণ্যকে বার্ষিক পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনিবার শনিবার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন। এবং একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০১৩-১৪ সালের দেশের সর্বোচ্চ রপ্তানী আয়কারী প্রতিষ্ঠানের মাঝে জাতীয় রপ্তানী ট্রফি ও সনদ প্রদান করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। তাই কোন দেশ জিএসপি সুবিধা দিলো না, সেটি মাথায় না রেখে নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। কারণ ব্যবসায়ীদের জন্য যেকোনো দেশের সঙ্গেই পণ্য অামদানি-রপ্তানি করা এখন মুক্ত। সেই লক্ষ্যে ব্যবসায়ীদের কথা চিন্তা করে সরকার নতুন নতুন শিল্পাঞ্চল এলাকা গড়ে তুলছে। এই শিল্পাঞ্চলে যারা ব্যবসা-বাণিজ্য করবে তাদের সবধরনের সহায়তা থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার অসম্ভবকে সম্ভব করেছে। তাই বিশ্বের অনেক সরকার বাংলাদেশের এই অগ্রগতি দেখে আমার কাছে প্রশ্ন করেন, দেশে এগিয়ে নিয়ে যাওয়ার ম্যাজিক কী? আমি শুধু তাদেরকে একটি কথাই বলি, কোনো ম্যাজিক নেই, আন্তরিকতা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এই ম্যাজিকটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কাছ থেকে শেখা।
বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব অর্থনৈতিক মন্দায় থাকলেও বাংলাদেশ এগিয়েছে। ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। তাই তথ্যপ্রযুক্তির যুগে বিশ্ব এগিয়ে যাচ্ছে তাই আপনারা সেভাবে আন্তজার্তিক মানের পণ্য উৎপাদন করবেন, যাতে করে নতুন বাজার ধরতে আপনাদের কোনো অসুবিধার পড়তে না হয়। আর সরকার তো আপনাদের অভিভাবক হয়ে পাশে রয়েছেন।
আগামী বছর বাণিজ্য মেলা পূর্বাচলে বড় পরিসরে আয়োজিত হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
বিস্তারিত দেখুন ওবায়দুল রশিদের রিপোর্টে।
https://www.youtube.com/watch?v=K8sXVWIeejk










