চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ এবং মৃত্যু কিছুটা কমেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ন ২২, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা কিছুটা কমেছে। আগের দিন মৃতের সংখ্যা সাত হাজারের নিচে নামলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ৬ হাজার, যা দৈনিক মৃত্যুর মধ্যে তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। একইসঙ্গে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও, যা সাড়ে তিন মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় করোনায় বেশি মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে ভারত।

একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে তিন শতাধিক। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২ লাখ ৭৬ হাজার ৪১১ জনের দেহে।

ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৮১৬ জন, যা ৩ মাস ৮ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৪ মার্চ ৬ হাজার ১৬৮ জনের মৃত্যু হয়েছিল। নতুন আক্রান্তদের নিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ৮৮ হাজার ৩৫৭ জনে।

একই সময়ের মধ্যে ২ লাখ ৭৬ হাজার ৪১১ জন আক্রান্ত হয়েছে ভাইরাসটিতে। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১৪ হাজার। ৩ মাস ১৪ দিনের মধ্যে একদিনে সবচেয়ে কম সংক্রমিত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৫০০ জনে। এর আগে গত ৮ মার্চ সর্বনিম্ন ২ লাখ ৯৪ হাজার ৭১৫ জন সংক্রমিত হয়েছিলেন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮৩৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৭ হাজার ৪৬৩ জন মারা গেছেন।

Reneta

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৯৯ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৮০৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২ হাজার ৮১৭ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৪৬ জন। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৯ লাখ ৭৩ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ২৬৮ জন।

সারাবিশ্বে এই ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭ কোটি ৯৫ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৩৮ লাখ ৮৮ হাজারের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীভারতমৃত্যুযুক্তরাষ্ট্রসংক্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT