চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাংকের কাছে ক্ষতিপূরণ চাইবে না বাংলাদেশ

তারিকুল ইসলাম মাসুম তারিকুল ইসলাম মাসুম
৪:৩৭ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

কানাডার আদালতে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি চেষ্টার মামলা খারিজ হয়ে যাওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে গুরুত্বসহ আলোচনা হয়েছে। তবে বিশ্বব্যাংকের কাছে ক্ষতিপূরণ চাওয়ার বিষয়ে বৈঠকে কোন কথা হয়নি। বৈঠকের পর নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম চ্যানেল আই অনলাইনকে এসব তথ্য জানান।

চ্যানেল আইয়ের এক প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, ক্ষতিপূরণ চাওয়ার বিষয়ে মন্ত্রিসভা কিছু বলেনি। কিন্তু, ক্ষতির বিষয়টি আলোচিত হয়েছে।

বাংলাদেশের কী ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মিথ্যা অভিযোগ না উঠলে ২০১৬ সালের মধ্যে পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ হয়ে যেতো। এখন সেটা ২০১৮-১৯ সালে শেষ হবে। এ কারণে শতকরা এক শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি কম হচ্ছে।

তবে মামলার অভিযোগ প্রমাণ না হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে সামগ্রিকভাবে সন্তোষ প্রকাশ করা হয়। বলা হয়, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক দুর্নীতি প্রমাণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইমেজ বেড়েছে।

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্যাগ: পদ্মা সেতু দুর্নীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩৪ কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের আদেশ বহাল

পরবর্তী

মহান একুশে পদক দায়িত্ব বাড়িয়ে দিয়েছে: শামীম আরা নীপা

পরবর্তী
শামীম আরা নীপা

মহান একুশে পদক দায়িত্ব বাড়িয়ে দিয়েছে: শামীম আরা নীপা

ছবিতে হাতিরঝিলের ওয়াটারবাস

সর্বশেষ

নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT