চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয় ছাত্রী রুম্পা হত্যা: জিজ্ঞাসাবাদ শেষে সৈকত গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ন ০৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের (স্নাতক) ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার (২০) হত্যার ঘটনায় তার কথিত ছেলেবন্ধু আবদুর রহমান সৈকতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। রিমান্ড আবেদনের জন্য সৈকতকে আজ আদালতে পাঠানো হবে।

রোববার সৈকতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ চ্যানেল আই অনলাইনকে জানান, সন্দেভাজন হিসেবে সৈকতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রুম্পা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

শনিবার সন্ধ্যায় সৈকত নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়। জানা যায়, রুম্পার সঙ্গে সৈকতের প্রেমের সম্পর্ক ছিল। সৈকত একই বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র।

এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনের দুই ভবনের মাঝে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে মৃতদেহ দেখে আশেপাশের লোকজন কেউ চিনতে না পারায়, শনাক্তের জন্য নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়।

Reneta

নিহতর বাবা হবিগঞ্জের একটি পুলিশ ফাঁড়ির পরিদর্শক। বাবা হবিগঞ্জে থাকলেও মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঢাকার শান্তিবাগে থাকতেন রুম্পা।

রুম্পার স্বজনরা জানান: দুই ভাইবোনের মধ্যে রুম্পা ছিলেন বড়। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে।

Jui  Banner Campaign
ট্যাগ: রুম্পা হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিব-মাশরাফী মামলার মুখোমুখি হয়ে খেলায় ফিরুক, স্বাগত জানাবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

হারানো সিংহাসনে ফিরলেন রাজা

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
Government working to provide quick relief to city dwellers from mosquito bites: Health Minister

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
নবনিযুক্ত ৫ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ

৫ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

নতুন আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT