চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোনো দুই নম্বর রাস্তা আছে কি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আর রাজি তার ফেসবুক স্ট্যাটাসে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি এবং শিক্ষক নিয়োগ বিষয়ে লিখেছেন।

তিনি লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথমবর্ষে ভর্তির জন্য বাছাই-পরীক্ষা যখন শুরু হয়, প্রতি বছরই কিছু বন্ধু-আত্মীয় বা পরিচিত জন জানতে চান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোন দুই-নাম্বার রাস্তা আছে কি? একটা আসনের জন্য যখন শত শত ভর্তিচ্ছু লড়াইয়ে নামেন, তখন দু-একজনের এই অনুসন্ধান খুব স্বাভাবিক বলে ধরে নেওয়া যায়। কিন্তু এই স্বাভাবিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার বুকটা অস্বাভাবিক গর্বে ফুলে ওঠে।

বাংলাদেশের লোক-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এককভাবে কেবল শিক্ষকরা, এই বাছাই-পরীক্ষাকে পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে বছরের পর বছর পরিচালনা করে আসছেন। বাংলাদেশে যদি শতভাগ দুর্নীতিমুক্ত কোন আয়োজন থেকে থাকে তাহলে সেটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বাছাই-পরীক্ষা। দেশের বিদ্যমান বাস্তবতায়, লোক-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ এক অনন্য অহংকার।

Banglabid

২.বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগও পুরোপুরি দুনীর্তিমুক্ত হতে পারত যদি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক বাছাইয়ে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে সেটিও শিক্ষকদের ওপরেই ছেড়ে দেওয়া হতো। আর এটি সম্ভব হলে, মর্যাদার জন্য লোক-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরকারের পায়ে চোখের জল ঝরাতে হতো না। কিন্তু লোক-বিশ্ববিদ্যালয়গুলোর নেতা-শিক্ষকরা অনৈতিক এই রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে কোন কথা বলেন না।

কারণ, পাছে যদি নেতা রুষ্ঠ হন তখন নিজের সব রকম নিয়োগই যে প্রশ্নবিদ্ধ হয়ে যায়!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এই বিজয় বাংলাদেশের জন্য মাইলফলক: প্রধানমন্ত্রী

পরবর্তী

হেট স্টোরি’র নাটাই জেরিন-ডেইসির হাতে

পরবর্তী

হেট স্টোরি’র নাটাই জেরিন-ডেইসির হাতে

সিরীয় যুদ্ধ বন্ধে একমত বিশ্ব নেতারা

সর্বশেষ

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল

আগস্ট ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে মন্তব্য

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT