চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়ের ৮০শতাংশ শিক্ষার্থী প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
শিক্ষা
A A
জাবিতে সেমিনার

জাবিতে সেমিনার

জাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের ৮০শতাংশ শিক্ষার্থী প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘মাথাপিছু কিলোক্যালরি গ্রহণের মাত্রা ও দারিদ্রতা নিরুপন’ শীর্ষক বিশেষ সেমিনারের বক্তারা। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘অর্থশাস্ত্র পাঠচক্র’র আয়োজনে অর্থনীতি বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ২২৫ জন শিক্ষার্থীর খাদ্যাভ্যাস ও পুষ্টি গ্রহণের এক জরিপের তথ্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪১তম আবর্তনের শিক্ষার্থী ইশতিয়াক রায়হান। জরিপে তিনি দেখান, বিশ্ববিদ্যালয়ের মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী ন্যূনতম প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি গ্রহণ করছে। বাকি ৮০ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন কারণে ন্যুনতম প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।

সেমিনারে সভাপতিত্ব করেন দেশবরেণ্য বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টির বিষয়ে সরকারকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকার যে মানের খাদ্য সরবরাহ করে তার গুণগত মান নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের সদিচ্ছা থাকলে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে শিক্ষার্থীদের জন্য সুলভ মূল্যে পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য সরবরাহ জরুরি বলেও মনে করেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী গড়ে ১৮২১ কিলোক্যালরি পুষ্টি গ্রহণ করছে বলে তিনি ওই জরিপে উল্লেখ করেন। যা এক জন মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় ২৮০০ কিলোক্যালরি অপেক্ষা অনেক কম।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট’ এর এক জরিপে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড় পুষ্টি গ্রহণের পরিমাণ ১৫০০ কিলোক্যালরি দেখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সেমিনারে তিনি জানান, ‘মৌলিক চাহিদা পূরণ ব্যয়’ পদ্ধতিতে দারিদ্ররেখা নিরুপণ পদ্ধতিতে ৮০শতাংশ এই সীমার নিচে রয়েছে বলে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়কে যেকোন উপায় শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাদ্য সহজলভ্য করতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মাসিক ১২৫ টাকা হারে প্রদেয় সম্পূরক বৃত্তির পরিমাণ বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সেমিনারে অর্থনীতি বিভাগরে অধ্যাপক খন্দকার মো. আশরাফুল মুনিম, অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক আসরারুল ইসলাম চৌধুরী, সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, সহকারী অধ্যাপক নাহিদ সুলতানা এবং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: অধ্যাপক আনু মুহাম্মদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির রোহিঙ্গা শিবির পরিদর্শন

পরবর্তী

ব্যাটিং পজিশন নিয়ে মোসাদ্দেকের আক্ষেপ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার পেসার প্রস্তুতিমূলক অনুশীলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং পজিশন নিয়ে মোসাদ্দেকের আক্ষেপ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার চাইলেও ইসলামাবাদে অভিযানের বিরুদ্ধে সেনাবাহিনী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT