চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ বিষয়ে যা বললেন মুহম্মদ জাফর ইকবাল

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৮:০৩ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৭
শিক্ষা
A A
জাফর ইকবাল

সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তকরণ নিয়ে উচ্চশিক্ষা অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা ও আন্দোলন। পক্ষে-বিপক্ষে চলছে নানা তর্ক বিতর্কও। এ নিয়ে শিক্ষাবিদগণ বিভিন্নভাবে মত প্রকাশ করেছেন।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন বিশিষ্ট লেখক ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

মুহম্মদ জাফর ইকবাল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কলেজগুলোর বর্তমান শিক্ষার যে মান সেটা বিবেচনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তকরণ বিষয়টিকে আমি খারাপভাবে দেখছি না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে গেলে হয়তো কলেজগুলোর মান উন্নত করার সুযোগ থাকবে।’

তবে হুটহাট করে বিষয়টি বাস্তবায়ন করা ঠিক হবেনা মন্তব্য করে তিনি বলেন, ‘কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার আগে বিশ্ববিদ্যালয়গুলোকে শক্তিশালীকরণ করতে হবে।সবদিক থেকে তার সক্ষমতা বাড়াতে হবে। আর কেবল দায়িত্ব নিলেই হবে না কলেজগুলোর শিক্ষার্থীদের দায়-দায়িত্বও নিতে হবে।’

‘কলেজগুলোর শিক্ষার্থীদের নিজেদের শিক্ষার্থী মনে করে সবদিক তদারকি করতে হবে শুধু নির্দেশনা দেওয়ার ক্ষমতা চর্চা করলেই হবে না।’

জনপ্রিয় এ লেখক মনে করেন সবার আগে দেখতে হবে, যে বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোকে দেওয়া হচ্ছে কলেজগুলোর দায়িত্ব পালনের সক্ষমতা সে বিশ্ববিদ্যালয়ের রয়েছে কিনা।

Reneta

‘এখন আমাকে যদি বলা হয় আপনার বিশ্ববিদ্যালয়ের অধীনে এই এই কলেজগুলোকে দেওয়া হলো, এদের সবকিছু আপনাকে দেখভাল করতে হবে। তাহলে আমিতো পারব না। কারণ আমি জানি অন্য কলেজের দায়িত্ব নেওয়ার মত সক্ষমতা আমার বিশ্ববিদ্যালয়ের নেই।’

দেশের সব সরকারি কলেজগুলোকে নিজ নিজ এলাকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর ঢাকা, ইডেন, তিতুমীরসহ সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তকরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। অপরদিকে অনিশ্চয়তায় রয়েছেন অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT