চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে হিজাবের আট ধরন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
লাইফস্টাইল
A A
চ্যানেল আই অনলাইন- আট ধরনের হিজাব

আট ধরনের হিজাব

কারও জন্য এটি ধর্মীয় অনুশাসনের পালন, কারও কাছে তা ঐতিহ্য, আবার অনেক নারীর কাছে শুধুই তার ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন- যেটাই হোক না কেন ইসলামভীতি কিংবা বোরকা নিষেধাজ্ঞার যুগে নিজেদের শক্তিশালী অবস্থান নিয়ে ঠিকই টিকে আছেন বিশ্বের হিজাবী মুসলিম নারীরা। আজ থাকছে বিশ্বজুড়ে প্রচলিত হিজাবের আটটি ধরন-

দোপাট্টা বা ওড়না

চ্যানেল আই অনলাইন- হিজাব- দোপাট্টা বা ওড়না
                                                            দোপাট্টা বা ওড়না দিয়ে হিজাব

বাংলাদেশ, পাকিস্তান বা ভারতের সালোয়ার কামিজের সঙ্গে ব্যবহৃৎ সাধারণ ওড়নাকেই এই অঞ্চলের মানুষ হিজাব হিসেবে ব্যবহার করে। অপেক্ষাকৃত পাতলা কাপড়ের তৈরি সুতার কাজের ওড়নাগুলো হিজাব হিসেবেও এই অঞ্চলের মুসলিম নারীদের কাছে বেশ জনপ্রিয়।

খিমার

চ্যানেল আই অনলাইন- হিজাব- খিমার
                                                                             খিমার

মাথা, গলা, কাঁধ বিস্তার করে কোমর কিংবা উরু পর্যন্ত নেমে যাওয়া হিজাবের এই ধরন পরিচিত খিমার নামে। ইজিপ্টের নারীরা এভাবে হিজাব করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

কেরুডাং ও জিলবাব

চ্যানেল আই অনলাইন- হিজাব- কেরুডাং
  কেরুডাং
Reneta

ইন্দোনেশিয়ার ও ফিলিপাইনের নারীদের হিজাবের ধরন মূলত জিলবাব ও কেরুডাং বলে পরিচিত। জিলবাবের ধরন অনেকটা চাদরের মত যার মাধ্যমে একজন নারীর মুখমণ্ডল ব্যতীত মাথা থেকে পায়ের পুরো অংশ ঢাকা থাকে। কেরুডাং ইন্দোনেশিয়ার নারীদের ব্যবহৃত এক ধরনের বোরকার মত পোশাক।

চাদর

চ্যানেল আই অনলাইন- হিজাব- চাদর
  চাদর

ইরাক, ইরান, লেবাননের নারীদের পরনে চাদর দেখা যায়। এতি এক ধরনের বিশালাকৃতির কাপড় যা নারীর পুরো শরীরকেই ঢেকে দেয়, মাথার চুল ঢাকার জন্য এর সঙ্গে যুক্ত হয় একটি আলাদা কাপড়। চাদরের বিশাল পরিধি তার পায়ের গোড়ালি পর্যন্ত আবৃত রাখে।

টারবান

চ্যানেল আই অনলাইন- হিজাব- টারবান
 টারবান

গলা না ঢেকে শুধু মাথার চুল ঢেকে হিজাবের এই ধরনের নাম টারবান। আফ্রিকার নারীরা সাধারণত এইভাবে হিজাব করে থাকেন। ইথিওপিয়া, সোমালিয়া কিংবা সুদানের তীব্র তাপমাত্রায় আরাম পেতে সেখানকার নারীরা সাধারণত টারবান স্টাইলের হিজাবকেই বেছে নেন।

নেকাব

চ্যানেল আই অনলাইন- হিজাব- নেকাব
  নেকাব

সৌদি আরবের নারীদের জন্য কঠোরভাবে আরোপিত এই হিজাবের ধরনে শুধু চোখ ছাড়া নারীর আর কোন অঙ্গ দেখা যায় না। অর্থাৎ মাথার চুল থেকে শুরু করে চোখব্যাতীত পুরো মুখমণ্ডলই ঢাকা থাকে।

ইসার্প

চ্যানেল আই অনলাইন- হিজাব- ইসার্প
 ইসার্প

তুরস্কের নারীরা যে নিজস্ব ধরনে হিজাব করেন সেটি মূলত ইসার্প নামে পরিচিত। সাধারণত সিল্কের কাপড়ের তৈরি এই হিজাব মাথা ও গলায় পেচিয়ে পড়া হয়।

আমিরা

চ্যানেল আই অনলাইন- হিজাব- আমিরা
  আমিরা

সিরিয়ার মুসলিম নারীদের মধ্যে বেশ জনপ্রিয় হিজাবের ধরন আমিরা। দুই টুকরো কাপড় দিয়ে কোন পিনের সাহায্য ছাড়াই অনায়াসে এভাবে হিজাব করা যায়। পড়ার ধরন খুব সহজ বলে একদম নতুন হিজাব শুরু করা নারীদের অনেকে এভাবে হিজাব করতে পরামর্শ দিয়ে থাকেন। (স্টেপফিড)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাদরনেকাবহিজাব
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT