চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে ট্রাম্প বিরোধী মিছিল, ওয়াশিংটনে জনসমুদ্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুগে নারীদের অধিকারসহ অন্যান্য নাগরিক অধিকার ঝুঁকির সম্মুখিন বলে শঙ্কিত অসংখ্য মানুষ। তাই শুধু যুক্তরাষ্ট্রেই নয়, সারা বিশ্বেই ট্রাম্পকে নিয়ে ভীতি রয়েছে। সেই ভীতি যে কতটা প্রবল তার নজির রাখলো বিশ্ববাসী।

শনিবার অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে মূলত ট্রাম্প বিরোধী এক বৈশ্বিক গণজোয়ার দেখা যায়। বিশেষ করে ওয়াশিংটনের স্থানীয় সময় শনিবার সকাল থেকে প্রায় সোয়া দুই লাখের মতো নারীরা যোগ দেয় ‘ওয়াশিংটনে নারীদের মিছিলে’।

নারীদের প্রতি অবমাননাকর ও হেনস্থার নানা ঘটনায় অভিযুক্ত ট্রাম্পের প্রতি অনাস্থা জানাতেই নারীদের এই বিশাল জনসমুদ্র।

Banglabid

প্রতিবাদ জানাতে শনিবার সকাল থেকেই ন্যাশনাল মলের দিকে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা। যেখান থেকে পরে হোয়াইট হাউজ অভিমুখে মিছিল করার কথা রয়েছে তাদের। আয়োজকেরা প্রথমে ২ লাখের মতো নারীর উপস্থিতি আশা করলেও এখন তা সোয়া দুই লাখে পৌঁছে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। যা প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের গণজমায়েতকেও ছাড়িয়ে যেতে পারে।

কেটি পেরি, স্কারলেট জনসন, এ্যামি স্কুমার, আগলি বেটি তারকা আমেরিকা ফেরেরা, প্যাট্রিসিয়া আরকেট এবং মাইকেল মুরের মতো তারকারা এই ট্রাম্প বিরোধীতায় শামিল হওয়ার কথা রয়েছে।

ওয়াশিংটন মার্চের আয়োজকরা এক বিবৃতিতে জানায়, গত নির্বাচনকালীন বক্তব্যগুলো আমাদের অনেকের কাছেই অপমানকর, ভীতকর এবং হুমকি স্বরূপ মনে হয়েছে। এই মিছিল শুধু নতুন সরকারের প্রথম কার্যদিবস শেষেই নয়, গোটা বিশ্বের প্রতি এক কঠোর বার্তা যে নারীর অধিকার মানবাধিকার। এই বিক্ষোভে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাসহ সকল ধরনের মানুষের সমর্থন তারা পেয়েছে।

Reneta

তবে ট্রাম্পের শপথ নেওয়ার দিনেই নজিরবিহীন চরম বিক্ষোভে যে ভাংচুরের ঘটনা ঘটেছে তা যেনো আবার না ঘটে সে ব্যাপারে শক্ত অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। সেইদিন মরিচের গুড়া ছিটিয়ে পুলিশ উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়, আটক করে ২০০ জনেরও বেশি জনকে। এছাড়াও ছয়জন পুলিশ অফিসার আহত হয়।

তবে শুধু এই মিছিলই নয় যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরসহ বিশ্বের অনেক জায়গাতেই এমন প্রায় ৬ শতাধিক ট্রাম্পবিরোধী মিছিল অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে সিয়াটলে আরও ৩০০টি শহরে এই বিক্ষোভ প্রদর্শন করা হবে।

নির্বাচনী প্রচারণাকালে নারীদের স্পর্শ করা সংক্রান্ত ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্য ছড়িয়ে পড়েছিলো, ট্রাম্পের সেই মন্তব্যের প্রতিবাদে নারীরা বিড়ালের মাথার মতো গোলাপি রঙ্গের একটি টুপি ‘পুসি হ্যাট’ ব্যবহার করবে। যা ব্যাপকভাবে সাড়া ফেলেছে। বিপুল সংখ্যক এই ধরনের হ্যাট নারীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ট্রাম্প-বিরোধী মিছিল ইতিমধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং এশিয়ার বেশ কয়েকটি শহরে যেমন ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। সিডনি ও মেলবোর্নে কয়েক হাজার নারী ও পুররুষ এক র‌্যালিতে অংশ নেয়। এছাড়াও যুক্তরাজ্য জুড়েও এমন বিক্ষোভ হয়েছে।

সিডনি মিছিলের সহ-আয়োজক মিনডি ফ্রেইব্যান্ড বলেন, ঘৃণা, বিদ্বেষী বক্তব্য, গোড়ামি, বৈষম্য, কুসংস্কারাচ্ছন্ন নীতি- এগুলো আমেরিকান সমস্যা নয়, এগুলো বৈশ্বিক সমস্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে দেশে দুইজন ফার্স্ট লেডি

পরবর্তী

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

পরবর্তী

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় ২৩ জন নিহত

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT