চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে কিছুটা কমেছে করোনার সংক্রমণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

বিশ্বে করোনা সংক্রমণে গত কয়েকদিন রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পর কিছুটা কমেছে নতুন সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ৫১ হাজার জনের।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত একদিনে বিশ্বে ১৮ লাখ ৫১ হাজার ৮৯৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৬ জনের।

এর দুই দিন আগে করোনা সংক্রমণে নতুন রেকর্ড গড়ে ২৭ লাখ ৪১ হাজার ৭৬৩ জন আক্রান্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল ৬ হাজার ৭৬৩ জনের।

শেষ ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন সংক্রমণ হয় ৩ লাখ ৮ হাজার ৬১৬ জনের। মৃত্যু হয় ৩০৮ জনের।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সে নতুন শনাক্ত হয়েছে ২ লাখ ৯৬ হাজার ৯৭ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৯০ জনের।

নতুন সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ভারতে শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার ৪৩৮ জন। তবে দেশটিতে মৃত্যু হয়নি কারও।

Reneta

এই সময়ে সংক্রমণে চতুর্থ স্থানে থাকা ইটালিতে নতুন শনাক্তের রেকর্ড গড়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৫৯ জন। সেখানে মৃত্যু হয়েছে ১৫৭ জনের।

দুই বছর আগে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর বিশ্বে ৫৫ লাখ ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ কোটি ৭৭ লাখের বেশি আর সুস্থ হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসনতুন সংক্রমণভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT