করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ২০ হাজার ৫৭২ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৫৮ হাজার ৫৮০ জন। বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৬৭ লাখ ২১ হাজার ১৩১ জনে।
সোমবার সকাল ১০টা পর্যন্ত বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
দৈনিক মৃত্যুতে তালিকায় সবার ওপরে রয়েছে রাশিয়া। দেশটিতে একদিনে মারা গেছেন ৭৪৪ জন।গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৮৬৩ জন।
তবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ২লাখ ৪৩ হাজার ৬১২ জন। মৃত্যুবরণ করেছেন ১৬১ জন।
যুক্তরাষ্ট্রের আক্রান্তের হার ক্রমেই কমছে।একদিনে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৯০৩ জনের। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৮৩ জনের।
এছাড়া একদিনে করোনায় আক্রান্ত হয়ে পোল্যান্ডে ১০ জন, ইন্দোনেশিয়ায় ২৫৪ জন, মেক্সিকোতে ২২০ জন,ফ্রান্সে ৩২ জন, তুরস্কে ১৭০ জন, ইতালিতে ১০৫ জন, আর্জেন্টিনায় ৬০ জন, ইরানে ২০১ জন,জাপানে ১৮৫ জন, চিলিতে ১২২ জন, ফিলিপিন্সে ১৪৪ জন মারা গেছেন।







