চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বখ্যাত সুইডিশ ডিজে আভিচির রহস্যজনক মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

সুইডেনের জনপ্রিয় সংগীতশিল্পী এবং ডিজে আভিচি ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। জানা গেছে, ওমানে বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর সময় মৃত্যু হয় তার। তবে আভিচির মৃত্যুর সঠিক কোন কারণ জানানো হয়নি। অনেকে তার মৃত্যুকে রহস্যজনক হিসেবেই দেখছেন।

২০ এপ্রিল, শুক্রবার আভিচির মুখপাত্রের বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

সুইডেনের নাগরিক আভিচির আসল নাম ছিল টিম বার্গলিং। ২০০৮ সালে সংগীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। আভিচি ইলেকট্রনিক ডান্স মিউজিক স্টার হিসেবে পরিচিত ছিলেন। এক রাতে আড়াই লক্ষ ডলার আয় করার রেকর্ড আছে তার। অন্যান্য সংগীতশিল্পীদের সঙ্গে যৌথভাবে সংগীত তৈরিতে যুক্ত ছিলেন তিনি। ওয়েক মি আপ, লেভেলস এবং লোনলি টুগেদার- এ ধরনের জনপ্রিয় গানগুলো তৈরির  পেছনে যুক্ত ছিলেন।

আভিচির মৃত্যুর পেছনে কোন কারণ জানানো হয়নি। তবে তার মুখপাত্র জানিয়েছে, এ ব্যাপারে আর কোনো তথ্য জানানো হবে না। তার শোকার্ত পরিবারকে গোপনীয়তা বজায় রাখার সুযোগ দিতে অনুরোধ করেন ওই মুখপাত্র।

আভিচির স্বাস্থ্য অনেকদিন ধরেই অবনতির দিকে ছিল। অন্যান্য স্বাস্থ্য সমস্যার পাশাপাশি অতিরিক্ত মদ্যপানের কারণে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ভুগছিলেন তিনি। ২০১৪ সালে তার গল ব্লাডার এবং অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়। এরপর স্বাস্থ্যগত কারণে ২০১৬ সালে তিনি অবসরে যাবার সিদ্ধান্ত নেন।

আভিচি তার এক মিউজিক ভিডিওর শুরুতে বলেছিলেন, ‘আমার বয়স যখন ১৬, আমার বাবা বলেছিলেন আমি জীবনে যা চাই তা’ই করতে পারি, এর জন্য শুধু পরিশ্রম করতে হবে। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি, মৃত্যুর পর আমি আমার কাজের জন্য স্মরণীয় হয়ে থাকতে চাই, আমার ধন-সম্পদের জন্য নয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজেলিড বিনোদনসুইডিশ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT