চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে ওঠার হাতছানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: আফিফ-মিরাজের বীরত্ব বাংলাদেশের ভবিষ্যত নিয়ে আশা দেখালেও বর্তমান নিয়ে দুশ্চিন্তা কম না। শুরুর ব্যাটারদের ব্যর্থতার ছবি সামনে আসছে বারবার। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসও বড় আক্ষেপের। সংকট কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ খেলতে চায় নির্ভুল ক্রিকেট।

জিতলেই সিরিজ জয়। পাশপাশি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠারও হাতছানি। প্রত্যাশা পূরণে কিছু জায়গায় উন্নতি করার তাগিদ দিলেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।

‘আমাদের আরও ভালো খেলতে হবে। গতকাল আমরা সম্ভবত ১৩টি ওয়াইড দিয়েছি। একটি ক্যাচ ফেলেছি। এরপর ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেললাম। গতকালের পারফরম্যান্স থেকে তিন বিভাগেই অনেক উন্নতি করতে হবে। দারুণ এক পার্টনারশিপে গতকাল জিতলেও আগামীকাল আরও ভালো করতে হবে।’

ভালো করতেই হবে তাতে সন্দেহ নেই। তামিম, মুশফিক, রিয়াদ, সাকিবকে নিয়ে কোয়ালিটি অর্ডার আছে আমাদের। লিটনও আছে। হাই কোয়ালিটি ব্যাটিং লাইনআপ আমাদের। ছেলেরা অনেকদিন টি-টুয়েন্টি খেলার পর ৫০ ওভারের ক্রিকেটে ফিরেছে। গতকালের পারফরম্যান্সে তারা নিজেরাও হতাশ। কাল আরও অনেক ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছি।’

‘সুপার লিগের শীর্ষে ওঠা নিয়ে… এখনও অনেক ওয়ানডে খেলার বাকি। বিশ্বকাপ অনেক দূরে। মাত্র ১৩ ম্যাচ খেললাম। ২৪ ম্যাচ খেলতে হবে। তাই অবস্থান নিয়ে কিছু বলতে চাই না। আমাদের মনোযোগ কালকের ম্যাচে’, বলেন ডমিঙ্গো।

সুপার লিগের চলতি চক্রে ১৫ ম্যাচের ৯টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ইংল্যান্ড। তাদের এক ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। ইংলিশদের পয়েন্ট ৯৫। ১৩ ম্যাচে ৯ জয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৯০। বর্তমানে দুইয়ে থাকা টাইগাররা শুক্রবার আফগানদের হারালেই প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট পূর্ণ করবে, উঠে যাবে শীর্ষে।

Reneta

নিয়ম অনুযায়ী, কোনো দল একটি ম্যাচ জিতলে সুপার লিগ টেবিলে যোগ করতে পারে ১০ পয়েন্ট। যদি সফরকারীদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারে ডমিঙ্গোর শিষ্যরা, পয়েন্ট হবে ১১০। সেক্ষেত্রে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের টিকেট পাওয়ার রাস্তা আরও মসৃণ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফিফডমিঙ্গোবিশ্বকাপ সুপার লিগমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT