চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দেশে আসছে বুধবার বিকেলে

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৩:৫০ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২০
- লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A

সকালে নাস্তা সেরেই হোটেল ছেড়ে বেরিয়ে পড়েন খেলোয়াড়রা। রাত সাড়ে দশটায় দেশে ফেরার ফ্লাইট। পুরো দিনটাই পড়ে আকবর-অভিষেক-মাহমুদুল-রাকিবুলদের। বিশ্বজয়ের স্বপ্নে এতটাই বিভোর ছিলেন সবাই পচেফস্ট্রুম শহরটা ঘুরে দেখারই সুযোগ হয়নি। দাড়ি, গোঁফ কামানোরও সময় পাননি অনেকে। ফুরসত মিলেছে শহরটা ছেড়ে আসার আগে। কেউ কেউ চলে গেছেন সেলুন খুঁজতে, বাকিরা ব্যস্ত শপিং-ঘোরাঘুরিতে।

জুনিয়র টাইগাররা সকালে নাস্তা করেছে একসঙ্গেই। বিসিবির গেম ডেভেলমেন্ট বিভাগের ম্যানেজার কায়সার আহমেদ পচেফস্ট্রুম থেকে চ্যানেল আই অনলাইনকে জানান, ‘খেলার কারণে ওরা অনেকে দাড়ি, গোঁফও কামাতে পারেনি। ওদের আজ ছুটি। অনেকেই প্রয়োজনীয় কাজ সারতে, ঘুরতে বাইরে গেছে। দুপুরের খাবার খাওয়ার সময় আবার আমরা একত্রিত হবো। রাতেই আমরা রওনা হবো দেশের পথে।’

বিশ্বকাপ ট্রফি হাতে বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে আকবরদের বহনকারী বিমানটি। সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ৪ ঘণ্টা। টাইগার ক্রিকেটাররা যখন রওনা হবেন বাংলাদেশে তখন মধ্যরাত। প্রায় ১২ ঘণ্টা বিমান ভ্রমণের পর বিশ্বজয়ীরা ফিরবেন দেশে। দুবাই হয়ে তারা পৌঁছাবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ঝুলছে জুনিয়র টাইগারদের বিশ্বজয়ের এই ছবি

বিশ্বজয়ী দলকে বরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে প্রস্তুতি। সোমবার দুপুরে পরিচালকদের নিয়ে সভা করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, বিমানবন্দর থেকে ক্রিকেটারদের নিয়ে আসা হবে বিসিবি কার্যালয়ে। সবাই একসঙ্গে ভুরিভোজের পর হবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। তারপর ক্রিকেটাররা চলে যাবেন যার যার পরিবারের কাছে।

ক্রিকেট বীরদের বিশ্বজয় করে ফেরা উপলক্ষ্যে শের-ই-বাংলা স্টেডিয়ামে করা হচ্ছে আলোকসজ্জা। প্রধান ফটকের সামনে ঝুলছে বিশাল আকৃতির ব্যানার। শরিফুল-রাকিবুল-সাকিবদের ছবির মাঝে বড় অক্ষরে লেখা-ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সোনার ছেলেদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে থাকবেন বিসিবির সবাই। ছুঁয়ে দেখবেন জয় করে আনা বিশ্বকাপটা।

রোববার ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কোটি প্রাণের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া আকবর-রাকিবুলদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে গণসংবর্ধনা। ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন, গৌরব বয়ে আনা খেলোয়াড়দের কী পুরস্কার দেয়া হবে সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর জানাবেন নাজমুল হাসান পাপন।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপআকবরনাজমুল হাসান পাপনবিসিবিযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনী প্রচারে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সরিষার হলুদ ফুলে নতুন স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষকরা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

টিউলিপ সিদ্দিকের ৪ বছর কারাদণ্ডের রায়ে লেবার পার্টির প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্যদিয়ে পালিত হলো পবিত্র শবেবরাত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT