চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ধরে রাখার মিশনে বিধ্বস্ত হারে শুরু বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ পূর্বাহ্ন ১৭, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে হার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

রোববার সেন্ট কিটসে টাইগার যুবাদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশ যুবারা।

ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রাকিবুল হাসান। তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে খুব একটা দেরি করেননি বাংলাদেশের ব্যাটাররা। এক সময় ৩১ রানে ৬ উইকেট হারিয়ে বসা বাংলাদেশ ৯৭ রানে গুটিয়ে যায় ৩৫.২ ওভারে।

জশুয়া বয়ডেন ও জেমস সেলসের বোলিং তোপে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগার যুবারা। ধীরগতির ব্যাটিংয়ে শুরুর ১০ ওভারে ১০ রানের বেশি তুলতে পারেনি টপঅর্ডার।

পাওয়ার প্লের পরেও থামেনি বাংলাদেশের ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। ৪৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলার পর খানিকটা টেনে তোলার চেষ্টা করেন রিপন মন্ডল ও নাঈমুর রহমান।

দশম উইকেটে তাদের জুটি থেকে আসে ৫১ রান। ১১ করে টম প্রেস্টের শিকার হয়ে নাঈমুরের আউটে একশর আগেই থামে বাংলাদেশের ইনিংস। একাদশতম ব্যাটার হিসেবে নেমে সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন রিপন।

Reneta

বয়ডেন ১৬ রানে ৪টি, থমাস ২টি করে উইকেট নেন। সেলেস, ফতেহ সিং ও টম একটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ২৫.১ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। জ্যাকোব বেথেল ৪৪, জর্জ থমাস ১৫ রানে ফেরেন। জেমস রিউ ২৬ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডবাংলাদেশযুব বিশ্বকাপ-২০২২রাকিবুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT