চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অজি পেস তারকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন জাই রিচার্ডসন। কাঁধের ইনজুরি থেকে সেরে না ওঠায় তাকে বাদ দিতে বাধ্য হল ক্রিকেট অস্ট্রেলিয়া- সিএ। অজি এ পেসারের পরিবর্তে দলে নেয়া হয়েছে আরেক পেসার কেন রিচার্ডসন। এক রিচার্ডসনের পরিবর্তে আরেক রিচার্ডসের খেলার বিষয়টি বুধবার নিশ্চিত করে সিএ।

আগে থেকে ইনজুরি থাকলেও সুস্থ হওয়ার আশায় জাইকে দলে রেখেছিল অস্ট্রেলিয়া। কিন্তু মঙ্গলবার পাওয়া সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হতে পারবে না তিনি।

জাই রিচার্ডসনের জায়গায় বিকল্প হিসেবে অনেকেই জস হ্যাজেলউডকে দেখছিলেন। গত জানুয়ারি থেকে ইনজুরির কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকায় তাকে উপেক্ষা করে কেন রিচার্ডসনকে দলে নিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

হ্যাজেলউডকে বিশ্বকাপের চেয়ে আগস্টে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজেই বেশি করে চাইছে দল। বিশ্বকাপ দল ঘোষণার সময় এমন কথাই জানিয়েছিলেন সিএ’র প্রধান নির্বাচক ট্রেভর হন্স।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল সাউথ আফ্রিকাও। আঙুলের চোটে শেষ হয়ে গেছে দলের পেসার এনরিখ নর্তজের বিশ্বকাপ স্বপ্ন। বুড়ো আঙুলে চিঁড় ধরায় বিশ্বকাপের আগে তার সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই। তাই নর্তজের বদলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ক্রিস মরিস।

কিছুদিন আগেই চোট থেকে সেরে ওঠার পর অভিষেক হয়েছিল নর্তজের। এরপর জায়গা পেয়ে যান বিশ্বকাপ দলেও। কিন্তু সেই স্বপ্নযাত্রা শুরু হওয়ার আগেই ভেঙে গেল। প্রোটিয়াদের হয়ে নেটে অনুশীলনের সময় আঙুলে চোট পান তিনি। চোট থেকে সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহের মতো লাগতে পারে বলে জানিয়েছে প্রোটিয়া বোর্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT