চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন আসিফ-হিয়ারা

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৬:৪৮ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

কাকডাকা ভোর থেকে সন্ধ্যা। মিরপুর ইনডোর স্টেডিয়ামে পা রাখলেই চোখে পড়ে রোল বল হাতে অনুশীলনরত এক ঝাঁক তরুণ-তরুণীকে। কাল থেকে এই খেলার বিশ্বকাপ। সেটিও আবার বাংলাদেশে। তাই আসিফ-হিয়াদের রোমাঞ্চের যেন শেষ নেই। বুধবার কোর্টে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে রোল বলে বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক আসিফ ইকবাল বলে দিলেন, ‘ফাইনালে তো যাবোই। শিরোপাটাও চাই।’

বাংলাদেশে এর আগে ক্রিকেটের বিশ্বকাপ আসর বসেছে। সে সময় পথে-ঘাটে মানুষের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। আলোর রোশনাইতে ঢাকা সেজেছিল নববধূর সাজে। এদেশে প্রায় অচেনা রোল বল নিয়ে অতটা আগ্রহ না থাকারই কথা। নেইও। তবু নিভৃতে দেশবাসীকে বাংলাদেশের খেলোয়াড়রা শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন। শুক্রবার থেকে পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বসছে ৪০টি দেশের অংশগ্রহণে রোল বলের এই বিশ্বযজ্ঞ।

জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের যেখানে সুযোগ-সুবিধা নিয়ে আক্ষেপ করতে শোনা যায়, সেখানে এই রোল বল খেলোয়াড়দের কণ্ঠে সুযোগ-সুবিধা নিয়ে প্রশংসার কথাই শোনা গেল।

‘আমরা প্রায় দুই মাস প্রস্তুতি নিয়েছি। আবাসন, খাওয়া-দাওয়া, ফিটনেস, কোচ ইত্যাদি থেকে শুরু করে একজন জাতীয় দলের খেলোয়াড়ের জন্য যে সব সুযোগ-সুবিধা দরকার, প্রায় সব কিছুর ব্যবস্থা করেছে ফেডারেশন। প্রধান কোচ আশরাফুল আলম মাসুম স্যারের তত্ত্বাবধানে দুজন ভারতীয় কোচ আমাদের কোচিং করিয়েছেন। আমরা এবার ফাইনালে যাবোই।’ বলছিলেন আত্মবিশ্বাসী আসিফ ইকবাল।

পুরুষদের পাশাপাশি নারী দলের খেলোয়াড়রাও পিছিয়ে নেই। একে তো রোল বল, তার ওপর বিশ্বকাপ। কোনো ধরনের ভয় কাজ করছে কী না, এমন প্রশ্নের জবাবে অধিনায়ক জান্নাত জেবিন হিয়া বললেন, ‘এটাই তো আমাদের সুবিধা। আমরা ওদের ফাঁক-ফোকর দিয়ে গোল করে ফেলবো।’

উত্তরটা দুষ্টুমি করে দিলেও প্রস্তুতি নিয়ে বেশ সাবধানী হিয়া, ‘বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলেছি। এবার আসল লড়াইয়ে সেরাটা দিতে প্রস্তুত দল।’

Reneta

বিশ্বকাপ উপলক্ষে ভারত থেকে আসা কোচদের একজন সুনীল ধাগে। তিনিও বললেন বাংলাদেশের সম্ভাবনার কথা, ‘ভারত দুবারের চ্যাম্পিয়ন। কঠিন প্রতিপক্ষ বললে তাদের নাম সবার আগে আসে। লাটভিয়া, আর্জেন্টিনা, ইরান এরাও খুবই কঠিন প্রতিপক্ষ। ভারতকে আমি কোচিং করিয়েছি। আমি তাদের সম্পর্কে জানি। সেই অভিজ্ঞতা থেকে বলছি- বাংলাদেশও ভালো করবে।’

রোল বল বিশ্বকাপের প্রথম আসর বসেছিল ২০১১ সালে। সেবার চ্যাম্পিয়ন হয় ডেনমার্ক। ২০১৩ এবং ২০১৫ সালের শিরোপাজয়ী দল ভারত। তৃতীয়বারের মত অংশ নেওয়া বাংলাদেশের সেরা অর্জন ছিল ২০১৫ সালে। ভারতের পুনেতে সেবার সপ্তম স্থানে থেকে আসর শেষ করে বাংলাদেশ।

এবার ঘরের মাঠে বিশ্বকাপ। চারদিক থেকে আরো ভালো কিছুর আওয়াজ উঠছে। সেই আওয়াজে মিশে আছে প্রথমবারের মত কোনো খেলায় বাংলাদেশকে বিশ্বকাপ ট্রফি এনে দেয়ার ‘প্রতিজ্ঞা’।

ছবি- সাকিব উল ইসলাম

রোল বল বিশ্বকাপ-২০১৭, বাংলাদেশ দলের প্রস্তুতি:

https://www.youtube.com/watch?v=3OFVPT_qzdM&feature=youtu.be

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দিচ্ছে বিসিবি

এপ্রিল ১৬, ২০২৬

বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

১৭ এবং ১৮ এপ্রিল মণিপুরিদের ঐতিহ্যবাহী বিষু উৎসব

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বকাপকে ঘিরে টরন্টোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে আবারও হরমুজ পাড়ি দিল ইরানের ট্যাংকার

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT