চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বকাপ চ্যালেঞ্জ মোকাবেলায় মহাকাব্যের আবির্ভাব!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ ক্রিকেটে আবার রেকর্ড রান অতিক্রম বাংলাদেশের। সেই রাস্তায় নায়ক আবারও সেই সাকিব আল হাসান। টানা চতুর্থ বিশ্বকাপ খেলছেন। এক দশকেরও বেশি সময় বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডারদের অন্যতম তিনি- সেই খেতাবটি আবার জানান দিলেন। এখন বাকি বিশ্ব তার দিকে তাকিয়ে আছে।

এবারের বিশ্বকাপ যেন সাকিবময় হয়ে উঠেছে। যে বিশাল রানের পাহাড় বাংলাদেশের সামনে দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, তাতে দক্ষতা, দায়িত্বশীলতা, অলরাউন্ডারের খেতাবকে সামনে ধরে, মাথা অত্যন্ত শান্ত রেখে বাংলাদেশকে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে তুলে এনেছেন সাকিব।

সোমবার টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অবিস্মরণীয় জয়ের পর এসব কথা লিখেছে বার্তা সংস্থা এপি। মার্কিন সংবাদ সংস্থার সেই রিপোর্ট ছাপিয়েছে পশ্চিমা বিশ্বের বহু মিডিয়া। তাছাড়া বিশ্বের নামী-নামী অন্য মিডিয়াগুলোও নিজেদের মতো করে বাংলাদেশ ও সাকিব বন্দনায় সুর মিলিয়েছে। এই রান তাড়া করে জেতাকে বাংলাদেশের ক্রিকেটে মহাকাব্যের আবির্ভাব বলেও উল্লেখ করা হয়েছে।

Banglabid

ইএসপিএন-ক্রিকইনফো তাদের শিরোনাম করেছে, সাকিব-লিটনের আলোতে বাংলাদেশের রেকর্ড জয়! একই শিরোনাম করেছে পাকিস্তানে দুই শীর্ষ ইংরেজি দৈনিক ডন ও এক্সপ্রেস ট্রিবিউন।

বাংলাদেশের জয়ের পর বাংলাদেশ ও সাকিবকে নিয়ে দুটি শিরোনাম করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া এইউডটকম। তাদের একটি শিরোনাম এরকম- ‘উদ্বুদ্ধ বাংলাদেশ ডোবাল ওয়েস্ট ইন্ডিজকে।’ আরেকটি শিরোনাম- সুপার সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশ।’

দুটি শিরোনাম করেছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানও। তাদের প্রথম শিরোনাম- ‘ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় শিরোনাম সাকিবকে নিয়ে। যেখানে মারকাটারি ব্যাটিংয়ের জন্য সাকিবকে নির্দয় উল্লেখ করা হয়েছে, ‘অসহায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয়ের নেতৃত্ব দিলেন নির্দয় সাকিব।’

Reneta

বিবিসির শিরোনাম অবশ্য বরাবরের মতোই সহজ-সরল, ‘৩২২ রান তাড়ায় বাংলাদেশকে সাহায্য করেছে সাকিবের সেঞ্চুরি।’ আরেক ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ লিখেছে, ‘সাকিবের দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেল বাংলাদেশ।’

ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া বেশ ভারী শিরোনাম করেছে। তারা লিখেছে, ‘বিশ্বকাপের চ্যালেঞ্জ মোকাবেলায় সাকিব-লিটনে বাংলাদেশে মহাকাব্যের আবির্ভাব!’ আর দ্য হিন্দুর শিরোনাম, ‘সাকিব-লিটনের উজ্জ্বল পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশ।’

পশ্চিমবঙ্গে বাংলা দৈনিক আনন্দবাজারের শিরোনাম মনে ধরার মতো। তারা লিখেছে, ‘সাকিবের দুরন্ত সেঞ্চুরিতে জয় বাংলা।’ সেখানকার আরেক দৈনিক এই সময়ের শিরোনাম প্রায় কাছাকাছি, ‘৩২২ তাড়া করে জিতে নজির দুরন্ত সাকিবদের।’

মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ও সাকিব প্রশংসায় মেতেছেন সাবেক ক্রিকেটার ও গ্রেটরা।

সাকিবদের সাবেক গুরু ইয়ান পন্ট টুইটারে জানান, সাকিবের সব থেকে বড় গুণ হচ্ছে ও সবসময় শোনে এবং শেখে। সে একদম বাচ্চাদের মতো আর একটু দুর্লভ ট্যালেন্ট। এই জয়টা বাংলাদেশের প্রাপ্য। পন্ট মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের ড্রেসিংরুমের সেই গানটাও, ‘আমরা করবো জয়’।

বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও। টুইটারে লিখেছেন, ‘হোয়াট এ উইন। সাত উইকেট এবং আট ওভারের বেশি হাতে রেখে। এই বিশ্বকাপে বাংলাদেশই প্রথম দল যারা ২৫০+ রান এত সহজে তাড়া করল।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বাংলাদেশের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন। আলাদাভাবে সাকিবকেও শুভেচ্ছা জানান বুমবুম। তিনি বলেছেন, বিশ্বকাপের মতো মঞ্চে কোনো দেশকে ছোট করে দেখা উচিৎ নয়, কারণ সবাই এখানে খেলতে এসেছে।

ইংলিশদের সাবেক ক্রিকেটার মন্টি পানেসার বলেন, এই বিশ্বকাপে বাংলাদেশ সবচেয়ে অভিজ্ঞ দিক। বাংলাদেশি টাইগারদের ছোট করে না দেখার কথাও বলেছেন পানেসার।

ভারতের সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেছেন, এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্স। আর আমি বাংলাদেশের খেলা অনেকদিন ধরেই দেখে আসছি।

ভারতীয় ক্রিকেট বিশ্লেষক মোহনদাস মেনন লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম দল যারা বিশ্বকাপের ইতিহাসে ৫০-এর অধিক বল হাতে রেখে ৩০০-এর অধিক রান তাড়া করে জিতেছে।

বিশ্বকাপের সবচেয়ে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসানকে আখ্যায়িত করেছেন সাউথ আফ্রিকার সাবেক ওপেনার  হার্শেল গিবস। প্রোটিয়া তারকা লিখেছেন, ‘সাকিব এই বিশ্বকাপের বিশেষজ্ঞ ব্যাটসম্যান। দারুণ চিত্তাকর্ষক, আরেকটি সেঞ্চুরি আসছে।’

শ্রীলঙ্কার সাবেক ও বর্তমান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড লিখেছেন, ‘সাকিব শিকারি। সে শুধু এটা দেখায়নি যে, বিশ্বের একনম্বর অলরাউন্ডার। সে এটাও দেখিয়েছে, ওয়ার্ল্ডক্লাস ব্যাটসম্যানও। অভিনন্দন।

পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার আবার রান তাড়ায় বাংলাদেশ থেকে শেখার কথা বলেছেন। তিনি লেখেন, ‘এটি একটি ক্লিনিক্যাল পারফরম্যান্স ছিল। বাংলাদেশ আজ(সোমবার) যেভাবে খেলেছে এবং ৩২২ রান করেছে, আমি আশা করি, আমরা এটি থেকে কিছু শিখতে পারব। বিশেষ করে রান তাড়ার সময় কীভাবে ধস ঠেকানো যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT