চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে সাকিবের প্রথম সেঞ্চুরি, দেশের দ্রুততম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ০৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান আসর শুরুর আগেই জানিয়ে রেখেছিলেন হতে চান এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়! প্রথম দুই ম্যাচে টানা ফিফটিতে নমুনাও রেখেছেন সেটির। তৃতীয় ম্যাচে এসে সাকিব দৃষ্টি দিলেন আরও উঁচুতে। বিশ্বকাপে বাংলাদেশকে দিলেন তৃতীয় শতক উপহার! দ্বিতীয় বাংলাদেশি হিসেবে। যেটি বিশ্বমঞ্চে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও।

বিশ্বকাপে বাংলাদেশ প্রথম শতকের দেখা পেয়েছিল ২০১৫ সালে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড আসরে ইংল্যান্ডের বিপক্ষেই ১০৩ রানের ম্যাচজয়ী এক ইনিংস খেলে টাইগারদের প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের পথ দেখিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি, ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ!

চার বছর বাদে সেই ইংল্যান্ডের বিপক্ষেই বাংলাদেশ পেল বিশ্বকাপে তার দ্বিতীয় সেঞ্চুরিয়ানের দেখা। দলের দুঃসময়ে ঢাল হয়ে দাঁড়ালেন সাকিব। ইংলিশদের ৩৮৭ রানের লক্ষ্যের বিপক্ষে ছুটে তুলে নিয়েছেন নিজের অষ্টম ও বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি!

সাকিব শতকের দেখা পেয়েছেন ৯৫ বলে। বিশ্বকাপে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি, আগের রেকর্ডে মাহমুদউল্লাহ ১৩১ বলে শতক ছুঁয়েছিলেন।

চলতি আসরে দুই ফিফটির সঙ্গে শতক যোগ করে সাকিব এরইমধ্যে হয়ে উঠে গেছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষেও। আর মুশফিকের সঙ্গে জুটিতে ১০৬ রান তুলে দেশের হয়ে সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরি জুটির রেকর্ড গড়েছেন। মুশফিক ৪৪ রানে ফিরলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত সাকিব ১০৬ বলে ১০৭ রানে অপরাজিত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT