চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে বাংলাদেশের ভরসা যারা, যেখানে রাখতে হবে চোখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি টি-টুয়েন্টি র‍্যাঙ্কিং: নবম। বিশ্বকাপে সেরা ফলাফল: গ্রুপ পর্ব।

বড় প্রশ্ন: অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে কখনোই টি-টুয়েন্টি খেলা হয়নি বাংলাদেশ নারী দলের। আগের তিন আসরে ভিন্ন ভিন্ন গ্রুপে পড়েছিল দল দুটি। এবার প্রথম দেখা হতে যাচ্ছে, সেটা অস্ট্রেলিয়ার মাটিতেই। অজিরা আবার র‍্যাঙ্কিংয়ের সেরা দল।

২৭ ফেব্রুয়ারি মানুকা ওভালে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। তার আগে সোমবার টিম টাইগ্রেসের প্রতিপক্ষ ভারত। যে দলটির বিপক্ষে দুবার জেতার কীর্তি আছে সালমা খাতুনদের। যার একটি ম্যাচ আবার এশিয়া কাপের ফাইনালে। পরে ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের বাকি ম্যাচগুলোতে নামবে বাংলাদেশ।

সালমা খাতুন

যার দিকে রাখতে হবে নজর: মাত্র ২২ বছর বয়সে টি-টুয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় রান সংগ্রাহক উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিগার সুলতানা। করেছেন ৭৪৪ রান। গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে একটি অর্ধশতক আছে, চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষেও খেলেছেন বেশ ভালো। গত ডিসেম্বরে মালদ্বীপের বিপক্ষে করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ছোট দলের বিপক্ষে শতক পেলেও সেটি থেকে পাওয়া আত্মবিশ্বাস অস্ট্রেলিয়ায় কাজে লাগাতে পারবেন নিগার।

এক্স-ফ্যাক্টর: বিশ্বকাপ বাছাইপর্বে মাত্র ৬.৬ গড়ে ১০ উইকেট নিয়েছেন লেগস্পিনার নাহিদা সুলতানা। বয়স সবে ১৯, কিন্তু চারবছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছেন তিনি। ৪.৭৭ গড়ে ৩৮ ম্যাচে ৪৯ উইকেট পাওয়া নাহিদা বিশ্বকাপে বাংলাদেশের জন্য হতে চলেছেন এক্স-ফ্যাক্টর।

নাহিদা আক্তার

অবাক হওয়ার কিছু নেই: ভারতকে দুবার হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের। শ্রীলঙ্কাও হাতের কাছের দল। বাকি দুই শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তো আছেই। এরপরও এই গ্রুপ থেকে যদি প্রথমবারের মতো পরের রাউন্ডে পা রাখে বাংলাদেশ, মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না।

Reneta

টি-টুয়েন্টিতে ফলাফল: ৭১ ম্যাচ। জয় ২৭টি, হার ৪৪টিতে।
দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ৭ উইকেটে ১৫২, পাকিস্তানের বিপক্ষে লাহোরে, ২০১৯ সালে।
দলীয় সর্বনিন্ম সংগ্রহ: ৩০, পাকিস্তানের বিপক্ষে কক্সবাজারে, ২০১৮ সালে।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়শা রহমান শুকতারা, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী টি-টুয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশ ভালো চলছে, তবু মানুষের মনে সংশয়-শঙ্কা

পরবর্তী

পাপিয়ার নামে-বেনামে বিপুল অর্থ, বিলাসবহুল বাড়ি-গাড়ি

পরবর্তী

পাপিয়ার নামে-বেনামে বিপুল অর্থ, বিলাসবহুল বাড়ি-গাড়ি

বিশ্বজয়ী যুবাদের থেকে অনুপ্রেরণা নিচ্ছেন সালমারা

সর্বশেষ

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT