২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আগের দেয়া বক্তব্যের ব্যাখ্যা
দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলেছেন, অস্বাভাবিক কিছু হলেই কেবল আমাদেরকে বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে হবে। এছাড়া কোন সুযোগ নাই।
নিয়ম অনুযায়ী আইসিসি’র স্থায়ী সদস্য হিসেবে বিশ্বকাপের মূলপর্বে সরাসরিই খেলবে বাংলাদেশ। তবে সাম্প্রতি বিশ্বকাপের মূলপর্বে খেলার জন্য বাছাই পর্বে খেলার প্রশ্ন ওঠায় পুরো বিষয়টি খোলাসা করে বিসিবি।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাত নম্বর অবস্থানে থাকা বাংলাদেশ ২০১৭-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছে।
ইংল্যান্ডের সঙ্গে চলতি সিরিজ ছাড়াও বাংলাদেশ ডিসেম্বরে নিউজিল্যান্ডের এবং ২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবে।







